Supreme Court : AI এর হাতে মামলার তালিকা! সুপ্রিম কোর্টে বড় সংস্কারের পথে প্রধান বিচারপতি সূর্য কান্ত

প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দেশের বিচারব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তনের পথে হাঁটতে চলেছে শীর্ষ আদালত (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্য কান্তের উদ্যোগে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) মামলার তালিকা তৈরির প্রক্রিয়ায় যুক্ত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। শীর্ষ আদালতের মামলা তালিকা তৈরি, শুনানির ক্রম নির্ধারণ এবং বিভিন্ন বিচারপতির বেঞ্চে মামলার বিন্যাসে (Artificial Intelligence in Supreme Court) প্রযুক্তির ব্যবহার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। ভারতের বিচারব্যবস্থায় দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ নীতি হল, কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে তা নির্ধারণের একমাত্র ক্ষমতা থাকে প্রধান বিচারপতির হাতে। এই কারণেই তাঁকে বলা হয় ‘মাস্টার অফ রস্টার’ (Master of Roster)। তবে মামলার শুনানির দিন নির্ধারণ, তালিকায় মামলার অবস্থান বা ক্রম ঠিক করার কাজ সাধারণত শীর্ষ আদালতের রেজিস্ট্রি বিভাগই পরিচালনা করে।

আরও পড়ুন : PM Narendra Modi : গ্যাস সংকট নিয়ে দেশবাসীকে বার্তা মোদির, কালোবাজারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

কিন্তু সাম্প্রতিক সময়ে এই মামলার তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে যে, মামলা তালিকাভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কোথাও কোথাও অনিয়মও দেখা যাচ্ছে। এমনকি অতীতে বেঞ্চ বিন্যাস এবং মামলা তালিকা তৈরিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। সেই প্রেক্ষিতেই গোটা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা ভাবছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। শীর্ষ আদালত সূত্রে খবর, মামলার তালিকা তৈরি এবং ক্রম নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পুরনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রশাসনিক ঢিলেমিও ধরা পড়েছে বলে অভিযোগ। এর ফলে কাজের গতি কমে যাওয়ার পাশাপাশি নানা ধরনের অসঙ্গতি তৈরি হচ্ছিল। এই সমস্যাগুলি দূর করতেই মামলার লিস্টিং এবং বেঞ্চ বিন্যাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আইন বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে মামলা তালিকাভুক্তির প্রক্রিয়া আরও দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়ে উঠতে পারে। একইসঙ্গে মানবিক হস্তক্ষেপ কমে যাওয়ায় অনিয়মের সম্ভাবনাও অনেকটাই কমবে। যদিও এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবুও বিচারব্যবস্থায় প্রযুক্তির এই সম্ভাব্য ব্যবহারকে অনেকেই এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখছেন।