নিউজপোল ব্যুরো: কলকাতায় গান গাইতে আসা স্থগিত করলেন গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। তাঁর ‘আই অ্যাম হোম’ ইন্ডিয়া ট্যুরের শেষ কনসার্টটি স্থগিত করার ঘোষণা করেছেন। তাঁর কলকাতার কনসার্টটি (Kolkata Concert) স্থগিত করলেন। কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা?
আসলে আগামী ১৪ মার্চ কলকাতায় এই শো-টি হওয়ার কথা থাকলেও গায়িকার অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত গত কয়েকদিন ধরেই সুনিধির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় মঞ্চে গান গাইতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে কাঁদছেন। গলার অবস্থা ভীষণ খারাপ থাকা সত্ত্বেও দর্শককে নিরাশ না করতে তিনি গান গেয়ে যাচ্ছিলেন এবং সেই অবস্থার জন্য অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। একজন গায়িকার এই সংযম খুব বিরল।
তবে তিনি একেবারেই শ্রোতাদের নিরাশ করেননি। কারণ বহু মাস ধরে সামাজিক মাধ্যম জুড়ে এই শোয়ের প্রচার হচ্ছিল। সুনিধি নিজেই বলেছিলেন তিনি কলকাতায় শো করতে আসছেন। তাহলে কোন দিন হচ্ছে সুনিধির শো!
সুনিধি জানিয়েছেন, তাঁর এই অনুষ্ঠানের তারিখ বদলে আগামী ২৫ মার্চ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁরা একই টিকিটে ২৫ মার্চও অনুষ্ঠান দেখতে পারবেন। একই জায়গায় হবে এই অনুষ্ঠান।
