নিউজ পোল ব্যুরো: দিল্লির লালকেল্লার সামনের ভয়াবহ বিস্ফোরণের (Delhi Blast) তদন্তে পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করেছে। ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের হদিশ পেতে দিল্লি পুলিশের (Delhi Police) পক্ষ থেকে পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জসহ একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়েছে। এই অভিযান চলাকালীন বিভিন্ন হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে এবং হরিয়ানা থেকে আসা সাদা হুন্ডাই আই২০ গাড়িটির সম্ভাব্য রুট চিহ্নিত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, প্রায় ২০০ জন কর্মী শুধুমাত্র সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নিযুক্ত রয়েছেন।
আরও পড়ুন: Delhi blast: দিল্লি বিস্ফোরণ কান্ডে ধরা পড়ল মূল অভিযুক্ত, সতর্ক করল মার্কিন দূতাবাস
আটক ব্যক্তিদের মধ্যে অন্যতম নাদিম, যিনি পূর্বে ওই আই২০ গাড়ির মালিক ছিলেন। পরে গাড়িটি সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে বিক্রি হয় এবং তারপরে তা তারিক নামের এক ব্যক্তির হাতে পৌঁছায়। জানা গেছে, তারিক পুলওয়ামার বাসিন্দা হলেও ফরিদাবাদে থাকতেন। পুলিশের ধারণা, এই বিস্ফোরণের (Delhi Blast) নেপথ্যে রয়েছে ডঃ উমর মহম্মদ, যিনি পাক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রয়েছেন। তার সহযোগী হিসেবে ডঃ মুজাম্মিল ও ডঃ আদিলের নামও সামনে এসেছে।
১০ নভেম্বর ফরিদাবাদ (Faridabad) থেকে ডঃ মুজাম্মিলকে গ্রেফতার করা হয়েছিল কয়েকশো কেজি বিস্ফোরক এবং একটি রাইফেলসহ। এর আগে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ ডঃ আদিলকে গ্রেফতার করেছিল। পাশাপাশি পুলিশের হাতে এসেছে এক মহিলা জাক্তারকেও। উল্লেখযোগ্য বিষয় হলো, এই চিকিৎসকদের আগে কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না। তবে জইশের সমর্থিত পোস্টারের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দিল্লি বিস্ফোরণের সঙ্গে এই স্লিপার সেলের সরাসরি যোগ রয়েছে।
ঘটনাটি (Delhi Blast) ঘটে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। মাত্র দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ক্রাইম ব্রাঞ্চ ও ডগ স্কোয়াড, এনএসজির টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহের জন্য মোতায়েন হন। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে বিস্ফোরণটি নাশকতার ফল। এই ঘটনায় দিল্লি পুলিশ ইউএপিএ-এর ধারা ১৬ ও ১৮ প্রয়োগ করেছে। পাশাপাশি বিস্ফোরক পদার্থ আইনের ধারা ৩ ও ৪, এবং খুন ও খুনের চেষ্টার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত এখনও চলছে, এবং পুলিশ সন্দেহভাজনদের সঙ্গে অন্য কারও যোগ থাকার সম্ভাবনাও যাচাই করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
