নিউজ পোল ব্যুরো: ১০ নভেম্বরের সন্ধ্যায় দিল্লি যেন এক চরম আতঙ্কের ছায়ায় ঢেকে যায়। রাজধানীর লালকেল্লার কাছে ঘটে যাওয়া বিস্ফোরণ (Delhi Blast) পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছে। এই হামলার মাত্র কিছু ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয়েছে যে, এটি এক জঙ্গি হামলা এবং এর সঙ্গে জড়িত রয়েছে জইশ-ই-মহম্মদের নাম। দেশের প্রতিরক্ষা এবং নিরাপত্তার সর্বোচ্চ নেতৃত্বই ইতিমধ্যেই স্পষ্ট সঙ্কেত দিয়েছে। এই ধরনের কার্যকলাপে কোনো নরম দিক থাকবে না। প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) রাজনাথ সিং (Rajnath Singh) নিশ্চিত করেছেন, “কাউকেই রেহাই দেওয়া হবে না। দায়ীদের বিচার দ্রুত এবং কঠোরভাবে হবে।”
আরও পড়ুন: Delhi Blast: লালকেল্লা বিস্ফোরণে এখনও পর্যন্ত গ্রেফতার ৪, সন্দেহভাজন স্লিপার সেলের সন্ধানে পুলিশ
সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে কিছু চিকিৎসক। ডঃ উমর মহম্মদ জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত, আর তার সহযোগী হিসেবে থাকতে পারেন ডঃ মুজাম্মিল ও ডঃ আদিল। হরিয়ানার ফরিদাবাদ থেকে ডঃ মুজাম্মিলকে গ্রেফতার করা হয়েছে কয়েকশো কেজি বিস্ফোরক এবং একটি রাইফেলসহ। আগে জম্মু ও কাশ্মীর পুলিশ ডঃ আদিলকে গ্রেফতার করেছিল। এছাড়াও এই মামলায় একজন মহিলা জাক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, উমর, মুজাম্মিল এবং আদিলের জড়িত থাকার সম্ভাব্য নেটওয়ার্ক পুলওয়ামা পর্যন্ত বিস্তৃত।
বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি ছিল সাদা হুন্ডাই আই২০, যার নম্বর প্লেট এইচআর ২৬সিই৭৬৭৪। ঘটনার দিন গাড়িটি দুপুর ৩:১৯ মিনিটে লালকেল্লার পার্কিং লটে রাখা হয় এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে এটি সেখান থেকে বের হয়। মাত্র ২২ মিনিটের ব্যবধানে গাড়িটি বিস্ফোরিত হয়। হরিয়ানা এবং দিল্লির সীমান্তে বদরপুরের টোল প্লাজায় নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে সেই সময়ের ভিডিও, যেখানে দেখা যায় গাড়ি টোল কাটছে। ধারণা করা হচ্ছে, উমর নিজেই গাড়িটি চালাচ্ছিল। এই বিস্ফোরণ শুধু দিল্লিকে না, পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু সরকারের কঠোর অবস্থান এবং তৎপর তদন্ত থেকে মনে হয়, দায়ীরা দ্রুত বিচারের মুখোমুখি হবে। রাজনাথ সিংয়ের (Rajnath Singh) বক্তব্য স্পষ্ট, “জাতিকে আশ্বস্ত করছি, এই ট্র্যাজেডির জন্য দায়ীদের রেহাই নেই। কাউকেই রেয়াত করা হবে না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
