Guwahati: সত্য বললেই দেশদ্রোহ! গুয়াহাটি পুলিশের নিশানায় দুই সাংবাদিক

দেশ

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের আগে মতপ্রকাশের স্বাধীনতায় আরও একবার কুঠারাঘাত? এবার সরাসরি দুই বর্ষীয়ান ও খ্যাতনামা সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে সমন পাঠাল অসম পুলিশ (Assam Police)। সাংবাদিক সিদ্ধার্থ বরদরাজন (Siddharth Varadarajan) এবং করণ থাপারকে (Karan Thapar) গুয়াহাটি (Guwahati) পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? সেটাই রহস্য।

আরও পড়ুন: Asim Munir: ভারতই নাকি সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতি ও ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে ভিক্ষা করেনি, মুনিরের নতুন মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি

“প্রশ্ন তোলাই কি আজ দেশদ্রোহিতা?”
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের মনে। সংবাদমাধ্যমের অন্যতম সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সিদ্ধার্থ বরদরাজন (Siddharth Varadarajan) ও করণ থাপার (Karan Thapar), যারা বছরের পর বছর ধরে তীক্ষ্ণ ও স্পষ্ট ভাষায় সরকারের (Guwahati) ভুল সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও নীতিগত ত্রুটির বিরুদ্ধে লেখালিখি করে আসছেন তাদেরই বিরুদ্ধে এবার ভারতীয় দণ্ডবিধির ছয়টি ধারায় অভিযোগ এনেছে গুয়াহাটি (Guwahati) পুলিশ।

এর মধ্যে রয়েছে ১৫২ নম্বর ধারা, যা ‘দেশদ্রোহ’ সংক্রান্ত! কিন্তু ঠিক কী বলেছিলেন বা লিখেছিলেন এই দুই সাংবাদিক, যার ফলে তারা “রাষ্ট্রবিরোধী” হয়ে উঠলেন? এই প্রশ্নের কোনও উত্তর নেই পুলিশি সমনে। সেখানে শুধু লেখা, “আপনাদের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে আপনাদেরকে প্রশ্ন করা হবে।” কী সেই অভিযোগ? কে দায়ের করেছে? তদন্তের বিষয়বস্তু কী? কোনও কিছুই স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, ২২শে আগস্টের মধ্যে হাজিরা না দিলে গ্রেফতারের মুখে পড়তে পারেন বরদরাজন ও থাপার। অর্থাৎ স্পষ্টভাবে একধরনের চাপ তৈরি করা হচ্ছে তাদের উপর। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) একই ধারায় নিশানা করা হয়েছিল, যখন তিনি বলেছিলেন, “কংগ্রেসের (Congress) লড়াই শুধু বিজেপি (BJP) বা আরএসএস (RSS) নয়, বরং গোটা রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধেই।” এই প্রেক্ষাপটে সাংবাদিকদের উপর এই আচমকা পদক্ষেপ নিছক আইনি প্রক্রিয়া, না কি মতপ্রকাশ রোধের এক সংগঠিত প্রয়াস- তা নিয়ে এখন সরগরম রাজনৈতিক ও সাংবাদিক মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole