Rahul Gandhi: কাশ্মীরকে ফেরানো হোক হৃত মর্যাদা, বাদল অধিবেশনের আগেই মোদীকে রাহুলের খোলা চিঠি

দেশ

নিউজ পোল ব্যুরো: “যে প্রতিশ্রুতি আপনি কাশ্মীরবাসীকে দিয়েছেন, সেটা এখন সময় মতো রক্ষা করুন”, বাদল অধিবেশনের আগে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) চিঠি দিয়ে কড়া বার্তা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)।

আরও পড়ুন: Nicco Park: নিকো পার্কে জলে নামার পর অসুস্থ হয়ে মৃত্যু কিশোরের, শোকের ছায়া পরিবারে

কাশ্মীরের (Kashmir) পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ফের একবার কেন্দ্রের দরজায় কড়া নাড়লেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তার সোজাসাপটা দাবি, কাশ্মীরবাসীর গণতান্ত্রিক অধিকার এবং আত্মসম্মানের প্রশ্নে আর সময়ক্ষেপ না করে বাদল অধিবেশনেই বিল এনে জম্মু-কাশ্মীরকে (Jammu-Kashmir) পূর্ণরাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে রাহুল মনে করিয়ে দিয়েছেন, কেন্দ্রের তরফেই সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উপযুক্ত সময়েই উপত্যকাকে রাজ্যের মর্যাদা ফেরানো হবে। কিন্তু বাস্তবে কোনও রাজনৈতিক সদিচ্ছার ছাপ নেই। বরং ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর ঘটানোর নজির ভারতের ইতিহাসেই বিরল।

রাহুলের (Rahul Gandhi) বক্তব্যে স্পষ্ট, কাশ্মীরবাসীর দীর্ঘদিনের দাবি অগ্রাহ্য করে কেন্দ্র গণতন্ত্র ও সংবিধানকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর উপত্যকার মানুষের উপর নিরাপত্তার দোহাই দিয়ে পূর্ণরাজ্য-প্রক্রিয়া বন্ধ রাখা হলেও, সেটিকে ‘আইন-শৃঙ্খলার অজুহাত’ বলে ব্যাখ্যা করেছেন তিনি। শুধু জম্মু-কাশ্মীর নয়, রাহুলের চিঠিতে লাদাখ নিয়েও দাবি উঠেছে। তার মত, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করে সেখানকার সাংস্কৃতিক ও প্রাদেশিক স্বাতন্ত্র্য রক্ষা করা হোক। যদিও সরকারি মহল থেকে স্পষ্ট ইঙ্গিত, বাদল অধিবেশনে এই দাবিগুলির কোনওটিই মানা হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চিঠির মাধ্যমে রাহুল একদিকে কাশ্মীরি জনমানসে আস্থা ফেরাতে চাইছেন, অন্যদিকে মোদী সরকারের প্রতিশ্রুতি ও বাস্তব কর্মকাণ্ডের ফারাক তুলে ধরতে চাইছেন জাতীয় স্তরে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT