নিউজ পোল ব্যুরো: ভারতের নিরাপত্তা নীতি যেন ধীরে ধীরে কেন্দ্রবিন্দু পরিবর্তন করছে। নয়াদিল্লি (New Delhi) আর একা ‘ডিফেন্স ব্রেন’ নয়, এবার পূর্ব সীমান্তই হয়ে উঠছে দেশের কৌশলগত ‘হটস্পট’। আর সেই দৃষ্টিকোণ থেকেই আসন্ন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) কলকাতা (Kolkata) সফর। ধারণা করা হচ্ছে, আগামী মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় আয়োজিত হতে চলেছে পূর্বাঞ্চলের সেনা কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক।
আরও পড়ুন: Guwahati: সত্য বললেই দেশদ্রোহ! গুয়াহাটি পুলিশের নিশানায় দুই সাংবাদিক
সাধারণত, এই ধরনের স্ট্র্যাটেজিক বৈঠক হয়ে থাকে রাজধানী নয়াদিল্লিতে। তবে এবার তার ব্যতিক্রম। কেন? কারণ, দেশের সর্ববৃহৎ সেনা কমান্ড ইস্টার্ন কমান্ড — যার সদর দফতর কলকাতাতেই, সেই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব এখন ক্রমেই বাড়ছে।
পূর্ব সীমান্তের বাস্তবতাই এখন নতুন ভাবনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক পালাবদল, মায়ানমারে (Mayanmar) সেনাশাসনের ফলে সৃষ্টি হওয়া অস্থিরতা, উত্তর-পূর্ব ভারতে বেড়ে চলা অনুপ্রবেশের আশঙ্কা, সব মিলিয়ে সীমান্ত ঘিরে উত্তেজনা অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, কী ধরনের আধুনিক অস্ত্র ও প্রযুক্তি মোতায়েন রয়েছে বা প্রয়োজন, কোথায় কোথায় কৌশলগত ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখতেই এই বৈঠক (PM Modi) বলে মনে করা হচ্ছে।
শুধু দক্ষিণ এশিয়ার প্রতিবেশী নয়, মাথার উপরেই চিন। তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মোড় ঘুরলেও, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নিয়ে বেজিংয়ের মনোভাব কিন্তু বদলায়নি। ‘চিকেনস নেক’ করিডরসহ এই পুরো অঞ্চল তাই ভারতের জন্য ভীষণভাবে স্পর্শকাতর। এই প্রেক্ষাপটেই সেনা কমান্ডদের সঙ্গে সরাসরি মুখোমুখি হতে চাইছেন মোদী (PM Modi)। কলকাতায় বসে হবে পূর্ব সীমান্ত রক্ষার রূপরেখা নির্ধারণের ‘মাস্টার ক্লাস’।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
