নিউজ পোল ব্যুরো: বিশ্ব কূটনীতির মঞ্চে ভারত-ইংল্যান্ড সম্পর্ক এক নতুন মোড় নিতে চলেছে। দুই দেশের অর্থনৈতিক দিশা বদলের সম্ভাবনা নিয়ে বুধবার (Wednesday) রাতেই লন্ডনে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুরু হল ২ দিনের গুরুত্বপূর্ণ সফর। সূত্রের খবর, বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির (Free trade agreement) পথে এবার সবুজ সংকেত। এই সফরের মধ্যেই হতে চলেছে ঐতিহাসিক সই।
লন্ডনে (London) পৌঁছে উচ্ছ্বসিত নমো নিজেই এক্স হ্যান্ডেলে লেখেন, “এই সফর ভারত-ব্রিটেন সম্পর্ককে আরও গভীর করবে। জোর দেওয়া হবে কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক অংশীদারিত্বে।” বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরের সময় দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। বৃহস্পতিবার (ভারতীয় সময় দুপুর ২:৩০-৫:৩০) স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, তারপরই ঘোষণা হতে পারে বহু কাঙ্ক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির। বিকেলে বিদেশ সচিব বিক্রম মিস্রি (Bikram Misri) সাংবাদিক বৈঠকে জানাবেন এর বিস্তারিত। এরপর রাত ৯টায় মোদী (PM Narendra Modi) বৈঠক করবেন রাজা চার্লসের সঙ্গে।
চুক্তির মূল তিন ইস্যু ছিল—ভারতের উপর অ্যালকোহল ও গাড়ির আমদানি শুল্ক, ভারতের থেকে শ্রমিক অভিবাসন ইত্যাদি। অভিবাসন ইস্যুতে ভারত আগেই কঠোর অবস্থানে ছিল। এর পেছনে রয়েছে ব্রিটিশ রাজনীতির টানাপোড়েনের দীর্ঘ ইতিহাস—সুয়েলা ব্রাভারম্যানের বিতর্কিত মন্তব্য থেকে শুরু করে লিজ ট্রাসের পতন, সুনাক-মোদীর বৈঠক, সব শেষে কিয়ের স্টারমারের নেতৃত্বে সমঝোতার আলো। এই সফরেই খলিস্তানি চরমপন্থা নিয়েও বার্তা দিতে পারেন মোদি। ব্রিটেনে ভারতের প্রবাসী নাগরিকদের সঙ্গে দেখা করে তাঁদের উচ্ছ্বাসও ছুঁয়ে যায় প্রধানমন্ত্রীকে। এই কূটনৈতিক অধ্যায় শেষ হতেই মোদীর (PM Narendra Modi) পরবর্তী গন্তব্য মালদ্বীপ—যেখানে ‘মিশন ইন্ডিয়ান ওশান’ শুরু করার প্রস্তুতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
