নিউজ পোল ব্যুরো: পাণ্ডবেশ্বরের জনসভা থেকে যুবসমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহুল আলোচিত (Yuvasathi Scheme) নিয়ে তৈরি হওয়া নানা প্রশ্ন ও উদ্বেগের জবাবও দেন তিনি। বিশেষ করে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও আর্থিক সহায়তার টাকা পাননি, তাদের জন্য আশ্বাসবাণী শোনান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান (Mamata Banerjee), সরকারের নির্ধারিত মানদণ্ড মেনে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে। তবে কিছু ক্ষেত্রে এখনও প্রক্রিয়া চলছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন (Mamata Banerjee), “যুবসাথীও সবাইকে দিচ্ছি। কিছু বাকি আছে, প্রসেস চলছে, খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাবেন।” ফলে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি, তাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই স্পষ্ট করেছেন তিনি।
আরও পড়ুন: Petrol Diesel Price : পেট্রল-ডিজ়েলে ১০ টাকা এক্সাইজ় ডিউটি কমাল কেন্দ্র, জ্বালানি দামে স্বস্তির আশা
এর আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময়ও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এই প্রকল্প নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজ্যের প্রায় এক কোটি যুবক-যুবতী, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রত্যেককে মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হবে, যা মূলত একটি আর্থিক সহায়তা তবে এটিকে তিনি “বেকার ভাতা” হিসেবে দেখতে চান না। তার কথায়, এই অর্থ যুবকদের দৈনন্দিন খরচে সহায়তা করবে যতদিন না তারা নিজের পায়ে দাঁড়াতে পারছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
যুবসাথী প্রকল্পের একটি বিশেষ দিক হল এই সুবিধা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে। এর ফলে কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবসমাজ কিছুটা হলেও আর্থিক নিশ্চয়তা পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট করে জানিয়েছেন যে, যারা ইতিমধ্যেই বিভিন্ন সুবিধা পাচ্ছেন, তারাও এই প্রকল্পের আওতায় অর্থ পাওয়ার যোগ্য। স্কলারশিপ এবং যুবসাথী ভাতার মধ্যে কোনও সংঘাত নেই বলেই তিনি জোর দিয়ে বলেন।
