Voter Card : ভোটের আগে বড় সিদ্ধান্ত, এবার সরাসরি বাড়িতে পৌঁছবে ভোটার কার্ড

দেশ

নিউজ পোল ব্যুরো:  ভোটের আগে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন(election commission)। এবার থেকে আর দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নয়, ভোটার কার্ড (voter card) সরাসরি ভোটারের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে পোস্ট অফিসের মাধ্যমে। নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে।

এতদিন পর্যন্ত ভোটার কার্ড( voter card) বিতরণের জন্য একাধিক ধাপ পার হতে হতো। প্রথমে জেলা নির্বাচন আধিকারিকরা কার্ড পাঠাতেন ছাপাখানায়, সেখান থেকে ফেরত এলে তা যেত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO)-এর হাতে। এরপর সেই অফিস থেকে ভোটারদের ঠিকানায় পোস্ট করে পাঠানো হতো। কিন্তু দেখা গেছে, বহু ভোটার অফিসে গিয়েই কার্ড সংগ্রহ করছেন না, আবার অনেক ক্ষেত্রেই কার্ড পৌঁছায়নি সময়মতো। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দপ্তর একটি সমীক্ষায় দেখতে পায়, অনেক ভোটার আসলে অস্তিত্বহীন। বহু কার্ড দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে অফিসে। এই অনিয়ম এবং জাল ভোটার চিহ্নিত করতে এবার নির্বাচন কমিশন(election commission) সরাসরি পোস্ট অফিসের মাধ্যমে কার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম, চলতি মাসেই চিন সফরে যাচ্ছেন PM Modi

কমিশনের তরফে জানানো হয়েছে, এই নতুন ব্যবস্থায় ভোটারদের ঘরে বসেই সঠিক ও নির্ভরযোগ্যভাবে কার্ড হাতে পৌঁছবে। একই সঙ্গে ভুয়ো ভোটারদের (Fake voter)ধরতেও এই পদ্ধতি কার্যকর হবে, কারণ পোস্ট অফিস ফেরত এলেই বোঝা যাবে, উক্ত ব্যক্তি আদৌ ওই ঠিকানায় থাকেন কি না। এই সিদ্ধান্তে খুশি বহু ভোটার। তাঁদের মতে, সময়মতো কার্ড (voter card)হাতে পাওয়া এবং অনলাইন আপডেট সুবিধা থাকলে ভবিষ্যতে ভোটার রেজিস্ট্রেশন আরও সহজ ও সর্বজনীন হবে।নতুন এই ব্যবস্থার ফলে বিতরণের স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হলে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ দেশব্যাপী ডিজিটাল এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার দিকে এক বড় পদক্ষেপ হিসেবেই গণ্য হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT