Chicken Butter Fry: বাড়িতে বানান রেস্তরাঁ-স্টাইলে চিকেন, খুদেদের বাইরের খাবারের ঝোঁক কমান!

Life style অফবিট

নিউজ পোল ব্যুরো: বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। জানলার ধারে বসে একটা মিষ্টি আবহাওয়া, চারদিক জুড়ে কুয়াশার নরম চাদর। ঠিক এমন সময় যদি গরম গরম একটা কড়কড়ে স্ন্যাক্স প্লেটে উঠে আসে তা হলে মনই বদলে যায়। আর সেই প্লেটের তারকা যদি হয় গন্ধরাজ লেবুর সুবাসে ভেজা চিকেন ব্যাটার ফ্রাই, তা হলে তো কথাই নেই!

শিশুরা যখন বাইরের জাঙ্ক খাবার খেতে চায়, তখন মায়েদের মনেও একটাই প্রশ্ন “বাড়িতে কী এমন বানানো যায়, যা ওদের খুশিও করবে আর পুষ্টিও দেবে?” এই রেসিপিটা সেই সব প্রশ্নের উত্তর! চিকেনের রসালতা, ব্যাটারের মুচমুচে কোটিং আর গন্ধরাজ লেবুর মন ছুঁয়ে যাওয়া ফ্লেভার এই সবকিছুর মেলবন্ধনই আপনার বৃষ্টিভেজা সন্ধেটাকে করে তুলবে একদম রেস্তরাঁ-মেজাজের।

আরও পড়ুন:Mrunal Thakur: ম্রুণাল-ধনুষের প্রেমে সিলমোহর? পরিবারের সঙ্গে দেখা, প্রশ্ন উঠছে তাহলে বিয়েটা কবে!

উপকরণ:

(৩-৪ জনের জন্য)

মুরগির বোনলেস মাংস – ২৫০ গ্রাম (আঙুলের মতো কাটা)

গন্ধরাজ লেবুর রস – ৩ টেবিল চামচ

আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা – প্রত্যেকটি ৩ টেবিল চামচ

গন্ধরাজ লেবুর খোসা – ১ চা চামচ (সাদা অংশ ছাড়া)

নুন ও গোলমরিচ গুঁড়ো – স্বাদ অনুযায়ী

ডিম – ২টি

ময়দা – ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ

বেকিং সোডা – ১ চা চামচ

বেকিং পাউডার – আধ চা চামচ

সোডা ওয়াটার – আধ কাপ

সাদা তেল – পরিমাণ মতো (ভাজার জন্য)

কীভাবে বানাবেন!

ম্যারিনেশন:

একটা বড় বাটিতে চিকেন নিয়ে তার মধ্যে দিন গন্ধরাজ লেবুর রস, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজের খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো। সবটা ভালো করে মাখিয়ে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

ব্যাটার তৈরি:

একটি আলাদা পাত্রে ডিম ফাটিয়ে ফেটিয়ে নিন। তার সঙ্গে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা ও বেকিং পাউডার দিন। সামান্য নুন ও গন্ধরাজের রস দিয়ে দিন। এরপর ধীরে ধীরে সোডা ওয়াটার মিশিয়ে নিন যতক্ষণ না একটি মোলায়েম, ক্লাম্প-মুক্ত ব্যাটার তৈরি হয়।

ভাজা:

একটি কড়াইতে তেল গরম হতে দিন। ম্যারিনেট করা চিকেন পিস ব্যাটারে ভালো করে ডুবিয়ে গরম তেলে দিন। মাঝারি আঁচে সোনালি বাদামি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিন।

পরিবেশন করার উপায়:

চিকেন পিসগুলো গরম গরম তুলে নিন। সঙ্গে দিন হালকা মশলাদার হার্ব ডিপ বা ট্যাংকি মেয়োনিজ়। চাইলে কাটা পেঁয়াজ ও গন্ধরাজ লেবুর একটি টুকরোও দিতে পারেন সাইডে।

টিপস্‌:

গন্ধরাজ লেবু না পেলে লেবুর খোসার সাথে এক চিমটে কাফির লাইম জেস্ট মিশিয়ে দিতে পারেন।

ব্যাটারে অল্প মধু বা চিনি দিলে হালকা ক্যারামেলাইজ়ড টেক্সচার আসে।

একবার ভেজে ফ্রিজে রেখে দিলে, পুনরায় এয়ারফ্রায়ারে দিয়ে সার্ভ করতে পারেন একেবারে ঝরঝরে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

খাবার শুধু পেট ভরায় না, মনকেও ভরিয়ে তোলে। আর এই গন্ধরাজ চিকেন ব্যাটার ফ্রাই একেবারে তেমনই এক রেসিপি যা একদিকে যেমন সহজ, তেমনি অন্যদিকে দারুণ স্টাইলিশ। গৃহিণীর হাতের ম্যাজিক আর রেস্তরাঁর ফ্লেভারের মিশেল এই প্লেটজুড়ে। আজই বানিয়ে ফেলুন এই স্পেশাল রেসিপি, আর বর্ষার সন্ধেটাকে করে তুলুন স্মৃতিময়!