Mrunal Thakur: ম্রুণাল-ধনুষের প্রেমে সিলমোহর? পরিবারের সঙ্গে দেখা, প্রশ্ন উঠছে তাহলে বিয়েটা কবে!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দক্ষিণী তারকা ধনুষ (Dhanush) ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) তাঁদের ঘনিষ্ঠতা ঘিরে ফের জল্পনা তুঙ্গে। সম্প্রতি ম্রুণালের জন্মদিনে আয়োজিত এক পার্টিতে ধনুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জনে উত্তাল বিনোদনপাড়া।

আরও পড়ুন:Sara Ali Khan: উত্তরাখণ্ডে হড়পা বানে ধ্বংস! কি করলেন কেদারনাথ প্রেমী সারা আলি ?

তবে এই জল্পনা শুধু গুঞ্জনেই আটকে নেই। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, ম্রুণাল (Mrunal Thakur) ও ধনুষ সত্যিই সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কটি একেবারে নতুন এবং তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ দুই তারকা। সূত্রের দাবি, তাঁরা চান আরও কিছু সময় নিয়ে এই সম্পর্ককে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে।

এ দিকে, ধনুষের পরিবারের সঙ্গে ম্রুণালের (Mrunal Thakur) যোগাযোগ এই প্রেমের জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। ধনুষের দুই দিদি কার্তিকা কার্তিক ও বিমলা গীতা সম্প্রতি ইনস্টাগ্রামে ম্রুণালকে অনুসরণ করা শুরু করেছেন। ম্রুণালও তাঁদের ফলো করেছেন। এই পারস্পরিক সোশ্যাল মিডিয়া সংযোগ অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেই মনে করছেন, পরিবারের সঙ্গে পরিচয়পর্ব ইতিমধ্যেই সেরে ফেলেছেন ম্রুণাল (Mrunal Thakur)।

উল্লেখযোগ্য ভাবে, ম্রুণাল (Mrunal Thakur) ও ধনুষের একাধিক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, দু’জনের মধ্যে বোঝাপড়া দারুণ। তাঁদের চিন্তাভাবনা, মূল্যবোধ, এমনকি পছন্দ-অপছন্দেও রয়েছে আশ্চর্য মিল। বন্ধুরা চান, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক। দুই তারকাও নাকি ভবিষ্যতে একসঙ্গে থাকার দিকেই এগোচ্ছেন।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘সন অফ সর্দার ২’ (Son of Sardar 2) ছবির বিশেষ প্রদর্শনী দেখতে মুম্বই (Mumbai) উড়ে যান ধনুষ। সেখানেও ম্রুণাল-ধনুষকে একসঙ্গে দেখা যায়, যা আরও উস্কে দিয়েছে প্রেমের জল্পনা। তবে সব কিছু মিলিয়ে এখন প্রশ্ন একটাই এই সম্পর্ক কি চার হাত এক হওয়ার পথে? আপাতত উত্তর না মিললেও, বলিপাড়ার খবর বলছে, অপেক্ষাটা খুব বেশি দিনের নয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT