IIT Kharagpur : বাংলা ভাষার মর্যাদা ফেরাতে বড় পদক্ষেপ খড়্গপুর আইআইটির

রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক অভিনব পদক্ষেপ নিল খড়্গপুর আইআইটি(IIT Kharagpur)। এখন থেকে ক্যাম্পাসে সব সাইনবোর্ড, নামফলক, দিকনির্দেশ সহ সমস্ত তথ্য ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা থাকবে (signboards now in bengali)।

এই সিদ্ধান্তে নেতৃত্ব দিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী। তিনি জানান, “জাতীয় শিক্ষানীতির তিন ভাষা নীতিকে সম্মান জানাতে এবং স্থানীয় কর্মীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।” তিনি বলেন, “ক্যাম্পাসে বহু কর্মী আছেন যারা শুধুমাত্র বাংলা জানেন। ইংরেজি বা হিন্দি পড়তে বা লিখতে পারেন না। তাঁদের সুবিধার্থেই এই উদ্যোগ। পাশাপাশি হিজলি ডিটেনশন ক্যাম্পসহ আইআইটির ঐতিহাসিক স্থানগুলোতেও বাংলায় লেখা(signboards now in bengali) থাকবে।” আগামী ১৮ আগস্ট আইআইটির (IIT Kharagpur)প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে নতুন পরিকাঠামো নির্মাণের শিলান্যাস হবে, সেখানকার ফলকেও তিন ভাষাতেই লেখা থাকবে বলে জানিয়েছেন সুমন। তাঁর নিজের দফতর এবং সরকারি বাসভবনেও এই নিয়ম চালু করেছেন তিনি।

আরও পড়ুন: গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম, চলতি মাসেই চিন সফরে যাচ্ছেন PM Modi

বহুদিন ধরেই ভিনরাজ্যে বাংলায় কথা বলার কারণে বাঙালিদের ওপর আক্রমণের ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে খড়্গপুর আইআইটির (IIT Kharagpur) এই পদক্ষেপকে অনেকে ‘প্রতিকী প্রতিবাদ’ এবং ‘আঞ্চলিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন’ হিসেবে দেখছেন। জাতীয় শিক্ষানীতির আওতায় হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে যেমন উদ্বেগ ছড়িয়েছে, তেমনই এই বাংলাভাষী অঞ্চলে আঞ্চলিক ভাষার মর্যাদা রক্ষার দাবিও জোরালো হচ্ছে। সুমনের মতে, “বাংলায় স্থিত একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইআইটি খড়্গপুরে(IIT Kharagpur) বাংলা ভাষার উপেক্ষা মেনে নেওয়া যায় না। বাংলা এখানকার মাটি, এখানকার মানুষের ভাষা।” এই সিদ্ধান্ত বাংলাভাষী সমাজে আশার আলো জাগিয়েছে। ভবিষ্যতে আরও শিক্ষা প্রতিষ্ঠান এই পথ অনুসরণ করবে কি না, সেটাই এখন দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT