Mid Day Meal Scam: স্কুল থেকে পাচার হচ্ছে মিড ডে মিলের চাল, অভিযোগ ঘিরে উত্তেজনা

রাজ্য

নিউজ পোল ব্যুরো: স্কুল থেকে চালের বস্তা নিয়ে বাইকে করে যাওয়ার একটি ভিডিও ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর সুত্র ধরে এদিন বিদ্যালয়ের মিড ডে মিলের চাল চুরির (Mid Day Meal Scam) অভিযোগ ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের (Murshidabad) কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে। রাজ্য সরকারের দেওয়া মিড ডে মিলের চাল দিনে দুপুরে সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগে এদিন ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিভাবকেরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের সুবিধার্থে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্যে চালু করেছিলেন মিড ডে মিল (Mid Day Meal) পরিষেবার। সেই চাল এবার স্কুল থেকে হাওয়া হয়ে যাচ্ছে। অথচ উদাসীন বিদ্যালয় কতৃপক্ষ। এদিন অভিভাবকদের বিক্ষোভের জেরে নড়ে চড়ে বসেন তারা। অভিভাবকদের অভিযোগ, সরকারের দেওয়া মিড-ডে মিলের (Mid Day Meal Scam) চাল স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরও দাবি করেন, এই পাচার আটকাতেই স্কুলে সিসি ক্যামেরা লাগানো হলেও সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এদিন বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে এছাড়াও একাধিক বিষয়ে অভিযোগ আসেন।

আরও পড়ুনঃ IIT Kharagpur : বাংলা ভাষার মর্যাদা ফেরাতে বড় পদক্ষেপ খড়্গপুর আইআইটির

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সাদিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি কিছু জানি না ঠিক হয়েছে। তবে তদন্ত করে দেবো। এই প্রসঙ্গে বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন বলেন, তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া মিড-ডে মিলের (Mid Day Meal Scam) চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করছেন অভিভাবকেরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT