Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে মমতা, শেষ মুহূর্তে বদল মিরিক যাত্রায়, প্রশাসনিক ব্যস্ততায় রদবদল সফরসূচিতে

রাজ্য

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ক্ষয়ক্ষতির চিত্র নিজ চোখে দেখতে ও পুনর্গঠনের কাজ খতিয়ে তুলতে কয়েকদিনের সফরে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে পূর্বঘোষিত সূচি অনুযায়ী মঙ্গলবার তার (Mamata Banerjee) মিরিক যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। আজ তিনি আর মিরিক যাচ্ছেন না।

আরও পড়ুন: Kashmir: কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টায় জঙ্গি খতম, শীতের আগে লঞ্চপ্যাডে নড়াচড়া বাড়াচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী

সোমবার দিনভর জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় ভেঙে পড়া সেতু, ক্ষতিগ্রস্ত নদীবাঁধ, এবং ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলেন এবং নিহতদের পরিবারকে সরকারি সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দেন। সোমবার রাতেই তিনি পৌঁছান কার্শিয়ংয়ে। সেখানেই আজ বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মিরিকে যাওয়ার পরিবর্তে মঙ্গলবার রাতেই তিনি দার্জিলিং রওনা হবেন। দার্জিলিংয়ের (Darjeeling) রিচমন্ড হিলে আগামীকাল, বুধবার, দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে বড়সড় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। জিটিএ-র পক্ষ থেকে সম্প্রতিক বন্যা ও হড়পা বানের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তাঁকে তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ওই রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। এছাড়াও আজ, অর্থাৎ মঙ্গলবার, কলকাতার ভবানীপুর কেন্দ্রের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান রয়েছে। মুখ্যমন্ত্রী কার্শিয়ং থেকেই ভারচুয়ালি সেই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে খবর।

উল্লেখ্য, রবিবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানে যান, যা এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকেই শুরু হয় তার পাহাড় পরিদর্শন যাত্রা, যা এখন চলছে পূর্ণ প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole