নিউজ পোল ব্যুরো: দিওয়ালির (Diwali 2025) আগমুহূর্তে যখন সারা দেশ উৎসবের রঙে রঙিন, তখন জম্মু-কাশ্মীরের (Kashmir) নিয়ন্ত্রণরেখা বরাবর আবারও অশান্তির ছায়া ফেলল জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। সোমবার সন্ধ্যাবেলা কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে ভারতীয় সেনার (Indian Army) নজরে আসে সন্দেহজনক গতিবিধি। সঙ্গে সঙ্গেই সেনা অভিযান শুরু হলে শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ধরে চলা এই গুলির লড়াইয়ে শেষমেশ খতম করা হয় দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে।
আরও পড়ুন: Women Safety: ধর্ষণের প্রতিবাদে নতুন পথ বিজেপির, মহিলাদের হাতে ‘লাল মিরচ’ ও স্প্রে
সেনা সূত্রে খবর, সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ মাছিল (Kashmir) সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই heavily armed জঙ্গি। সীমান্ত পার হতেই নজর পড়ে ভারতীয় সেনার, শুরু হয় অপারেশন। পাল্টা গুলি চালানোর চেষ্টা করে জঙ্গিরা, কিন্তু সেনার নিশানায় লুটিয়ে পড়ে তারা। এখনও পর্যন্ত জঙ্গিদের পরিচয় নিশ্চিত হয়নি। এলাকা জুড়ে তল্লাশি জারি রয়েছে। মনে করা হচ্ছে, পাকিস্তানি লঞ্চপ্যাড থেকে শীত শুরু হওয়ার আগে অনুপ্রবেশ করিয়ে বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গি সংগঠনগুলি।
এদিকে একই রাতে কুপওয়ারার দুদনিয়াল সেক্টরে শোনা যায় একাধিক বিস্ফোরণের শব্দ। স্থানীয় সূত্রের দাবি, ওই এলাকায়ও অনুপ্রবেশের চেষ্টা ছিল, যা বানচাল করতে ভারতীয় বাহিনী ব্যবহার করে বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত ওই অঞ্চলে কোনও জঙ্গির উপস্থিতি শনাক্ত করা যায়নি। সেনা ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। উৎসবের মরশুমে যাতে কোনও জঙ্গি গোষ্ঠী ভারতে ঢুকে হামলার ছক না কষতে পারে, সেই জন্য বাড়তি সতর্কতায় সীমান্ত পাহারা দিচ্ছে ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা বরাবর সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
