Population: ভারত হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: একবিংশ শতকের মাঝামাঝি এসে বিশ্ব demography-র চিত্র বদলে যেতে চলেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘PEW Research Center’ প্রকাশিত এক বিস্ময়কর রিপোর্ট জানাচ্ছে, আগামী কয়েক দশকের মধ্যেই ভারত (India) হয়ে উঠতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার (Population) দেশ।

আরও পড়ুন: Bihar Police: ডিউটিতে গয়না-মেকআপ নিষিদ্ধ, রিলস নয় দায়িত্ব আগে ! বিহার পুলিশে শৃঙ্খলা আনতে কড়া পদক্ষেপ

২০১০ থেকে ২০২০— এই দশকে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা (Population) বেড়েছে ৩৪.৭ কোটি, যা অন্য যে কোনও ধর্মের তুলনায় দ্রুততম বৃদ্ধি। শুধু বিশ্ব নয়, ভারতেও (India) এই প্রবণতা স্পষ্ট। ২০১০ সালে ভারতে মুসলিমদের সংখ্যা ছিল দেশের মোট জনসংখ্যার ১৪.৩%, আর ২০২০ সালে তা বেড়ে হয়েছে ১৫.২%। সংখ্যায় প্রায় ৩.৫৬ কোটি মুসলিম বেড়েছে এই দশকে।

আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, মূলত বেশি জন্মহারের কারণেই মুসলিম জনসংখ্যার (Population) এই বৃদ্ধি। ধর্মান্তরণের ভূমিকা খুবই সীমিত। তবে আশ্চর্যজনকভাবে, এই বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এশিয়া (Asia) ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে।রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা দাঁড়াবে ২.৮ বিলিয়ন-এ। আর সেই সময়ের মধ্যে ইন্দোনেশিয়াকে (Indonesia) টপকে ভারত হয়ে উঠবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ।

অন্যদিকে, হিন্দুদের সংখ্যা বিশ্বজুড়ে বাড়লেও ভারতের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। ২০১০ সালে যেখানে ভারতের ৮০% মানুষ ছিল হিন্দু, ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৯%-এ। বিশ্বজুড়ে খ্রিস্টানদের হারও কমেছে — ৩০.৬% থেকে ২৮.৮%-এ নেমে এসেছে। চিনে জন্মহার কমে যাওয়ায় বৌদ্ধ জনসংখ্যাও হ্রাস পেয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য, মুসলিমদের পর দ্বিতীয় দ্রুত বৃদ্ধি পেয়েছে নাস্তিকদের জনসংখ্যা। ১০ বছরে ২৭ কোটির বেশি বেড়ে নাস্তিকদের সংখ্যা পৌঁছেছে ১.৯ বিলিয়নে, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৪.২%। এই রিপোর্টে উঠে এসেছে বিশ্বে ধর্মীয় ভারসাম্যের এক নতুন রূপরেখা। যেখানে ভারত একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT