A. R. Rahman: সুরের সঙ্গী থেকে পারিবারিক অতিথি, শিবমণির ছেলের বিয়েতে এ. আর রহমানের হৃদয় ছোঁয়া উপহার!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সঙ্গীতের দুই কিংবদন্তি এ.আর. রহমান (A. R. Rahman) ও ড্রামবাদক শিবমণির (Shivamani) বন্ধুত্ব এই প্রজন্মের জন্য এক উদাহরণ। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে সুরের যাত্রা শেয়ার করে নেওয়া এই দুই শিল্পী ফের একবার শিরোনামে, তবে এবার সুরের জন্য নয়, বরং এক পারিবারিক উপলক্ষকে ঘিরে।

সম্প্রতি শিবমণির ছেলে কুমারন (Kumaran) বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা হর্ষনাকে। দুই পরিবারের সম্মতিতে অনুষ্ঠিত এই বিবাহ উৎসব ছিল যথেষ্ট জাঁকজমকপূর্ণ ও হৃদয়গ্রাহী। অনুষ্ঠানে কেবল পরিবারই নয়, উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু বিশেষ নজর কাড়েন সঙ্গীত পরিচালক এ.আর. রহমান। যিনি শুধু উপস্থিত থেকেই নয়, নবদম্পতিকে এক ব্যয়বহুল উপহার দিয়ে চমকে দেন সকলকে।

আরও পড়ুন: Maalik Movie Box Office: সমালোচক প্রশংসা পেলেও বক্স অফিসে ধাক্কা খেল রাজকুমার রাওয়ের ‘মালিক’!

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এ.আর রহমান (A. R. Rahman) এই উপহারটি বহু আগেই বেছে রেখেছিলেন। তিনি শুধু কুমারন নয়, কনে হর্ষনাকেও (Harshana) আলাদাভাবে উপহার দেন। যদিও এই উপহারটি কি তা এখনও প্রকাশ্যে আসেনি, তবে ঘনিষ্ঠ মহলে গুঞ্জন, এটি হতে পারে কোনো দামী গয়না, ঘড়ি বা এক্সক্লুসিভ সঙ্গীত ইনস্ট্রুমেন্ট।

এ.আর রহমানের এই উপহার ও উপস্থিতি দুই-ই নবদম্পতির জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় মুহূর্ত। বিয়ের পরদিন একটি নামী হোটেলে আয়োজিত হয় বিবাহোত্তর সংবর্ধনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন (M.K.Stalin) , উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন, পরিচালক ভাগ্যরাজ, টি. রাজেন্দ্রন, অভিনেতা বিজয়ের মা শোভাবালা, সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) সহ বহু বিশিষ্ট জন।ফুলের তোড়া হাতে নবদম্পতিকে শুভেচ্ছা জানান এ.আর রহমান। দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

শিবমণির প্রতি এ.আর রহমানের ভালোবাসা ও শ্রদ্ধা বারবার উঠে এসেছে বিভিন্ন উপলক্ষে। তাঁর নিজের বিয়েতেও উপস্থিত ছিলেন শিবমণি, এবার ছেলের বিয়েতে সেই বন্ধুত্ব যেন আরও একবার উদযাপিত হল। বিয়ে ও সংবর্ধনার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই ধরা পড়েছে এ.আর রহমানের সরল, স্নিগ্ধ অভিব্যক্তি আর ভালোবাসা-ভরা উপস্থিতি। এই ঘটনাই প্রমাণ করে, সুরের সম্পর্কের থেকেও গভীর হতে পারে হৃদয়ের সম্পর্ক। আর সেটিই আরও একবার তুলে ধরলেন এ.আর. রহমান (A. R. Rahman) ও শিবমণি (Shivamani)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT