Malaika Arora: ৫৫০ টাকার খিচুড়ি, স্বাস্থ্যকর জলের দামও আকাশছোঁয়া! মলাইকার রেস্তরাঁয় আর কী কী চমক রয়েছে?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউড তারকারা অভিনয়ের পাশাপাশি অনেকেই ব্যবসা করেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের রয়েছে রেস্তরাঁর ব্যবসা। মুম্বইয়ের বান্দ্রায় রয়েছে মলাইকা অরোরারও (Malaika Arora) একটি রেস্তরাঁ। ৯০ বছরের পুরনো পর্তুগিজ় একটি বাংলোয় মলাইকার রেস্তরাঁ। প্রায়ই এখানে ভিড় জমান বলিউডের তারকারা। মলাইকা (Malaika Arora) নিজে স্বাস্থ্যসচেতন। তাই তাঁর রেস্তরাঁতেও রয়েছে এমন সব খাবার যা স্বাস্থ্যের কথা মাথায় রেখেই তৈরি। তবে খাবারের দামও নাকি আকাশছোঁয়া। মেনুতে রয়েছে ৫৫০ টাকার খিচুড়ি থেকে শুরু করে প্রায় ৩০ হাজার টাকার শ্যাম্পেন। জলের দামও নাকি চোখে পড়ার মতো।

আরও পড়ুন:Research Studies: পড়াশোনার সঙ্গে গবেষণা! বিশেষজ্ঞদের কাছে কাজের খুঁটিনাটি শিখে নেওয়ার সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

রেস্তরাঁর নাম ‘স্কারলেট হাউজ়’। ধবন উদেশি ও মলয়া নাগপালের তৈরি এই রেস্তরাঁর অর্ধেক মালিকানা মলাইকা ও তাঁর পুত্র অরহান খানের। আড়াই হাজার বর্গফুট জুড়ে তৈরি এই রেস্তরাঁয় রয়েছে বার, সঙ্গে একটি ক্যাফেও। রেস্তরাঁর অন্দরসজ্জাতেও রয়েছে শিল্পের ছোঁয়া। এই রেস্তরাঁয় যে জল পাওয়া যায়, সেটাও স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি করা। এক বোতল জলের দাম ৩৫০ টাকা। শরীরকে হাইড্রেটেড রাখতে এখানে এক বিশেষ জল সাহায্য করে। ক্লান্তি, ত্বকের বলিরেখা দূর করতেও নাকি এই পানীয়।

বিট, বেদানা, তরমুজ, কারি পাতা ও লেবু দিয়ে তৈরি এক বিশেষ পানীয় এই রেস্তরাঁর বিশেষ আকর্ষণ। এই পানীয় নাকি ভাল চুল পাওয়ার জন্য অনেকেই পান করেন। এক গ্লাসের দাম ৪৫০ টাকা। অ্যালকোহলমুক্ত পানীয়ের দাম এই রেস্তরাঁয় ৬৫০ থেকে ৭০০-র মধ্যে। অন্য দিকে সবচেয়ে দামি ককটেলের দাম ২৯ হাজার টাকা। রেস্তরাঁয় রয়েছে ১০০ আসনের ব্যবস্থা। মশলা খিচুড়ি মেলে ৫৫০ টাকায়। অ্যাভোকাডো টোস্ট পাওয়া যায় ৬২৫ টাকায়, অন্য দিকে এক বিশেষ স্যালাডের দাম ৭২০ টাকা। এই রেস্তরাঁর অন্যতম আকর্ষণ লুধিয়ানার বাটার চিকেন, যার দাম ৭৫০ টাকা। মলাইকা (Malaika Arora) নিজে যে ধরনের খাবার খান, তার থেকেই এই রেস্তরাঁর মেনু অনুপ্রাণিত। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole