নিউজ পোল ব্যুরো: কসবার ল-কলেজের ঘটনার পর বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। AI ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ার ভাইরাল করার অভিযোগ এনেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথা লিখে পুলিশের দারস্থ হয়ে বিচার চাইলেন রাজন্যা হালদার (Rajanya Haldar)।
একমাস আগেই সাউথ কলকাতা ল-কলেজ এক তরুণীকে ধর্ষণের ঘটনার পরেই সরব হইছিলেন রাজন্যা এবং তাঁর স্বামী। সেই সময়ে নিজের সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রী জানান কিছু মানুষ এআই প্রযুক্তিকে ব্যবহার করে তাঁর নগ্ন ছবি সমাজ মাধ্যমে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিয়েছে। সেই মন্তব্য নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। কসবার ঘটনার পর কেন তিনি এই অভিযোগ করলেন? আগে কেন পুলিশের দারস্থ হননি এই নিয়ে হয়েছে তর্ক-বিতর্ক। রাজন্যার মন্তব্যে তৃণমূলের অন্দরেও ঝড় উঠেছিল। দলের একাধিক নেতা নেত্রীর কাছে কটাক্ষের শিকারও হয়েছিলেন। সেই ঘটনার পরে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশের সাহায্য চাইলেন রাজন্যা। লিখেছেন, “আমার AI বা Photoshopped ছবিটি নিয়ে আজ অফিশিয়াল কম্পলেইন লজ করলাম, আইনের দ্বারস্থ হলাম। অনেকে বলেছেন এই ছবিটি আমার এবং তা বেরিয়ে যাওয়ায় ‘আমি পাপমোচন করার জন্য নাটক করছি।’ দেখা যাক, আইন প্রমাণ করুক কোনটি সত্যি কোনটি মিথ্যে।”
আরও পড়ুন : IIM Joka : মেয়েকে কেউ ধর্ষণ বা অত্যাচার করেনি, IIM জোকার ঘটনায় নির্যাতিতার বাবার বয়ানে চাঞ্চল্য

রাজন্যা আরও লিখেছেন, “এতদিন আইনের দ্বারস্থ না হওয়া আমার দূর্বলতা নয়। সীতার অগ্নিপরীক্ষার ধরণী ফাঁক হয়ে যাওয়ার মতোই এটা আমারও পরীক্ষা। যে দেশে রামের নামে ধ্বনি ওঠে, কালী মায়ের আরতি হয়, মা সীতার মূর্তি পুজো হয়, শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করলে বাহবা দেওয়া হয়, সেই দেশে আমাকে প্রমাণ দিতে বাধ্য হতে হচ্ছে যে আমার ছবি নয় ওটা! পুনশ্চ: ছবিটা আমার নয়, ধরণী ফাঁক হওয়ার মুহূর্তেও বলছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
কসবাকাণ্ডে মূল অভিযুক্তের মতো আরও অনেকেই রয়েছেন বলে রাজন্যা মন্তব্য করেছিলেন। রাজন্যার বক্তব্য ছিল, “আমি জানি প্রশ্ন উঠছে, আমি তখন কেন বলিনি, এখন কেন বলছি? আসলে আমি তখনই দলকে বলেছি। আমাদের দলে এরকম অনেক মেয়ে রয়েছে, যাদের সঙ্গে এটা হয়েছে। আমি তাদের ভয়েস হিসাবে বলছি। এমন নয় যে, একার বক্তব্য বলছি। আমি আমার হাইয়ার অথরিটিকে জানিয়েছি।” রাজন্যা অভিযোগ জানানোর পর বিস্ফোরক মন্তব্য করে প্রিয়দর্শিনী ঘোষ বলেছিলেন, “এতদিন কেন চুপ ছিলেন রাজন্যা? কেন দলকে জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ার কাছে মুখ খুলে ‘মুখ’ হওয়ার চেষ্টা করছেন কেন?”
