Gold Price on 10 October:ধনতেরাস-দীপাবলির আগে সোনার দাম কিছুটা কমলেও রুপোর দাম বাড়ল, জানুন আজকের আপডেট

অন্যান্য অফবিট কলকাতা ব্যবসা-বাণিজ্য ব্যাবসা বানিজ্য

সঙ্গীতা ঘোড়ুই :ধনতেরাস (Dhanteras) আর দীপাবলির (Diwali) দোরগোড়ায় দাঁড়িয়ে বাজারে সোনার (Gold) চাহিদা সাধারণত চোখে পড়ার মতো বাড়ে। সেই সঙ্গে শুরু হয় বিয়ের মরশুম (Wedding Season)। প্রতি বছর এই সময় সোনার দোকানগুলোতে ভিড় উপচে পড়ে। কিন্তু এ বছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সোনার দোকানগুলোর অবস্থা খাঁ খাঁ করছে। কারণ, হু হু করে বেড়েই চলেছে সোনার দাম (Gold Price Hike)। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি ও টাকার বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থান এর পেছনে বড় কারণ। গত বছরের তুলনায় চলতি বছরে সোনার দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম ক্রমাগত বাড়ছিল। তবে ১০ অক্টোবর সোনার বাজারে খানিকটা স্বস্তির হাওয়া বইেছে। আজ কিছুটা কমেছে সোনার দাম, যদিও রুপোর (Silver Price) ক্ষেত্রে পরিস্থিতি ঠিক উল্টো। সেখানে দাম আরও চড়েছে।

২৪ ক্যারেট সোনার (24 Carat Gold) বাজারমূল্য আজ কিছুটা কমেছে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২ হাজার ২২৯ টাকা, আর ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ২৯০ টাকা। একদিনে দাম কমেছে প্রায় ১৮৬০ টাকা। ১০০ গ্রাম কিনতে খরচ পড়বে ১২ লক্ষ ২২ হাজার ৯০০ টাকা, যা একদিনে ১৮ হাজার ৬০০ টাকা কম।

আরও পড়ুন:Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’, সোনার ও হিরের গয়নায় বিশেষ ছাড় ও লাকি ড্র

২২ ক্যারেট সোনার (22 Carat Gold) দামেও কিছুটা হেরফের দেখা গেছে। আজ ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১১ হাজার ২১০ টাকা, ১০ গ্রাম ১ লক্ষ ১২ হাজার ১০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১১ লক্ষ ২১ হাজার টাকা। একদিনে দাম কমেছে প্রায় ১৭ হাজার টাকা।

১৮ ক্যারেট সোনার (18 Carat Gold) ক্ষেত্রেও দাম কিছুটা নেমেছে। ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ১৭২ টাকা, ১০ গ্রাম ৯১ হাজার ৭২০ টাকা, আর ১০০ গ্রাম ৯ লক্ষ ১৭ হাজার ২০০ টাকা। একদিনে দাম কমেছে প্রায় ১৩ হাজার ৯০০ টাকা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

তবে সোনার দাম কমলেও, রুপোর বাজার (Silver Market) উল্টো দিকেই এগোচ্ছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম ১৭ হাজার টাকা এবং ১ কেজির দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা ছুঁয়েছে। একদিনে রুপোর দাম বেড়েছে প্রায় ৩ হাজার টাকা। ধনতেরাস ও দীপাবলির আগে এই সোনার দামের ওঠানামা বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, সাধারণ ক্রেতা সোনা কেনা থেকে সরে গিয়ে রুপো বা হালকা অলঙ্কারের (Light Jewellery) দিকে ঝুঁকতে পারেন। অর্থাৎ উৎসবের আগমুহূর্তে সোনা-রুপোর দামের এই পাল্টে যাওয়া চিত্রেই নজর রাখছে বাজার।