নিউজ পোল ব্যুরো: শীতের আগমনী হাওয়াতেই শুরু হয়ে গিয়েছে মাথার ত্বকের খুশকি ও চুলকানির সমস্যা। আবহাওয়া শুষ্ক হয়ে উঠতেই ছত্রাক ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ে, ফলে মাথার ত্বকে জ্বালা, চুল পড়া ও গোড়া দুর্বল হওয়ার সমস্যা দেখা দেয়। তাই এখনই প্রয়োজন নিয়মিত ‘চুলের যত্ন’ (Hair Care Tips) নেওয়ার। একটু সচেতন হলেই ঘরোয়া উপায়ে মিলতে পারে দ্রুত আরাম।
আরও পড়ুন:Most expensive Rice: বিরিয়ানির দেশে নজির ভাঙল জাপান, বিশ্বের সবচেয়ে দামি ‘ভাত’ কিনমেমাই নিয়ে হইচই
এই মৌসুমে সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে অন্যতম অ্যাপেল সাইডার ভিনেগার। এক কাপ জলে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে শ্যাম্পুর পর চুল ধুলে মাথার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে। একই সঙ্গে ছত্রাকজনিত সমস্যা কমে। শুষ্ক আবহাওয়ায় ‘চুলের যত্ন’ (Hair Care Tips) রাখতে এই পদ্ধতি বিশেষ কার্যকর। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ বহু দিন ধরেই পরিচিত। চার কাপ জলে এক মুঠো নিমপাতা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে ব্যবহার করলে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়। নিয়মিত নিমের জল ব্যবহার মাথার ত্বকের প্রদাহও কমাতে সাহায্য করে। ফলে শীতকালে ‘চুলের যত্ন’ (Hair Care Tips) আরও সহজ হয়ে ওঠে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি-ও মাথার ত্বকের জন্য উপকারী। ঠান্ডা করে শ্যাম্পুর পর চা দিয়ে চুল ধুলে ত্বকের জ্বালা কমে। যাঁদের মাথায় বারবার খুশকি হয়, তাঁদের জন্য এটি কার্যকর ঘরোয়া সমাধান।
চালের জল বা ভাতের মাড়ও বহু যুগের পরীক্ষিত পদ্ধতি। ১২ ঘণ্টা গেঁজিয়ে রাখা চালের জল মাথার ত্বকে লাগালে ময়লা ও জমে থাকা ধুলো দূর হয়, চুলকানি কমে। প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে এটি ত্বককে শান্ত করে। শীতে ‘চুলের যত্ন’ (Hair Care Tips) রাখতে এই উপায় দ্রুত ফল দেয়। হলুদের তেল অ্যন্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ। ১ চা চামচ হলুদের সঙ্গে নারকেল বা অলিভ অয়েল মিশিয়ে ত্বকে হালকা মালিশ করলে সংক্রমণের প্রকোপ কমে। ২০-৩০ মিনিট রেখে শ্যাম্পু করলে মাথার ত্বক অনেকটা আরাম পায়। সব মিলিয়ে, আবহাওয়া যতই শুষ্ক হোক, নিয়মিত যত্ন ও ঘরোয়া উপায়ে ‘চুলের যত্ন’ (Hair Care Tips) করলেই খুশকি, চুলকানি ও সংক্রমণ রাখা যায় নিয়ন্ত্রণে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
