Shubhanshu Shukla: ‘মহাকাশ স্টেশনে বড় চ্যালেঞ্জ হল…’ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মহাকাশ নিয়ে বহু তথ্য দিলেন শুভাংশু

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাস গড়ে ১৮ দিনের মহাকাশযাত্রা সম্পন্ন করে জুলাই মাসে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু শুক্লা(Shubhanshu Shukla)। রবিবার ফিরেছেন নিজের দেশের মাটিতে। দেশে ফেরার পর সোমবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে মোদীর(PM Modi) সঙ্গে সাক্ষাৎ করেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ভ্রমণকারী প্রথম ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর অভিজ্ঞতার কথা ও ‘মহাকাশ স্টেশনে বড় চ্যালেঞ্জ কি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অ্যাক্সিওম-৪ বাণিজ্যিক মিশনের অংশ থাকা শুভাংশু শুক্লা তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, “মহাকাশ স্টেশনে খাদ্য একটি বড় চ্যালেঞ্জ। স্থান কম থাকে এবং পণ্যসম্ভার ব্যয়বহুল। আপনি সর্বদা কম স্থানে যতটা সম্ভব ক্যালোরি এবং পুষ্টি প্যাক করার চেষ্টা করেন এবং সর্বোপরি পরীক্ষা-নিরীক্ষা চলছে।” সোমবার প্রধানমন্ত্রী মোদী শুভাংশু শুক্লাকে উষ্ণ অভ্যর্থনা জানান, সাদোরে জড়িয়ে ধরেন মহাকাশচারীর কাঁধে হাত রেখে হেঁটে যান। আলপচারিতার সময়ে শুভাংশু প্রধানমন্ত্রী মোদীকে অ্যাক্সিওম-৪ মিশন প্যাচ এবং মহাকাশে বহন করা ভারতীয় তেরঙ্গা উপহার দেন। ২৯ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যখন তিনি ভার্চুয়ালি মোদীর সঙ্গে কথা বলেছিলেন, তখনও একই পতাকাটি প্রদর্শিত হয়েছিল। তিনি প্রধানমন্ত্রীকে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবিও দেখান।

আরও পড়ুন: Asim Munir: ভারতই নাকি সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতি ও ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে ভিক্ষা করেনি, মুনিরের নতুন মন্তব্যের জবাব দিল নয়াদিল্লি

লখনউতে জন্মগ্রহণকারী এই মহাকাশচারী আরও বলেন যে, ভারতের মহাকাশ কর্মসূচির বিশ্বব্যাপী স্বীকৃতি দেখে তিনি অভিভূত। শুক্লার কথায়, “আমি যেখানেই গিয়েছি, যাদের সঙ্গেই দেখা হয়েছে, সবাই আমার সঙ্গে দেখা করে খুব খুশি হয়েছে, খুব উত্তেজিত হয়েছে। সবচেয়ে বড় কথা হল, সবাই জানত যে ভারত মহাকাশের ক্ষেত্রে কী করছে। সবাই এই বিষয়ে জানত এবং এমন অনেক লোক ছিল যারা আমার চেয়ে গগনযান নিয়ে বেশি উত্তেজিত ছিল, যারা এসে আমাকে জিজ্ঞাসা করছিল তোমাদের মিশন কখন যাচ্ছে।” এই আলাপচারিতাকে “একটি গর্বের মুহূর্ত” বলে অভিহিত করে মোদী X-এর একটি পোস্টে সোমবারেই লেখেন, “শুভাংশু শুক্লার সঙ্গে আমাদের দারুন আলাপচারিতা হয়েছে। আমরা মহাকাশে তার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত তার কৃতিত্বের জন্য গর্বিত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole