নিউজ পোল ব্যুরো: আগামী উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক ময়দানে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এমন সময়ে এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে (CP Radhakrishnan) সর্বসম্মতভাবে সমর্থন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার মতে, সিপি রাধাকৃষ্ণণ একজন বিনয়ী, সৎ ও অভিজ্ঞ ব্যক্তি, যিনি জাতির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন দীর্ঘদিন।
আরও পড়ুন: India China Relation: ভারত-চিন সম্পর্কের নতুন পথচলা! বাণিজ্য সহযোগিতার বার্তা ও কৌশলগত ভারসাম্য
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী জানান, “রাজনাথ সিং (Rajnath Singh) ইতিমধ্যে সব দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছেন। আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের প্রার্থিতাকে সর্বসম্মতভাবে সমর্থন করুন। রাজ্যসভার জন্য একজন দক্ষ, নিরপেক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব আমাদের সকলের কাম্য।” সোমবার, দিল্লিতে (Delhi) রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) একটি টুইট করেন,”থিরু সিপি রাধাকৃষ্ণণজির সঙ্গে দেখা করে আনন্দিত। তার জনসেবার অভিজ্ঞতা এবং নেতৃত্ব আমাদের জাতিকে আরও সমৃদ্ধ করবে।”
প্রসঙ্গত, রবিবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আনুষ্ঠানিকভাবে সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। এই সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি (BJP) সংসদীয় বোর্ডের বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন মোদী (Narendra Modi), অমিত শাহ-সহ (Amit Shah) শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, বিরোধী শিবিরে চলছে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত পর্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) বাসভবনে আজ দুপুরে বিরোধী দলগুলোর বৈঠক ডাকা হয়েছে, যেখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন প্রাক্তন ইসরো বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাই (Mylswamy Annadurai), ইতিহাসবিদ তুষার গান্ধী (Tushar Gandhi) এবং এক দলিত বুদ্ধিজীবী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
