নিউজ পোল ব্যুরো:ফের বলিউডে(Bollywood) আছড়ে পড়ল দুঃসংবাদ! যিনি ছিলেন এক চেনা মুখ, সেই অচ্যুত পোতদার(Achyut Potdar) আর নেই। সোমবার গভীর রাতে থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রবীণ অভিনেতা। বয়স হয়েছিল ৯১ বছর। তার প্রয়াণে যেন আরও এক অধ্যায় শেষ হল হিন্দি সিনেমার ইতিহাসে।অচ্যুত পোতদারের(Achyut Potdar) জীবনের গল্প একেবারেই অন্যরকম। সিনেমায় আসার আগে তিনি ছিলেন দেশের সেবায় নিয়োজিত ভারতীয় সেনাবাহিনির সদস্য। তার পর দীর্ঘ সময় কাজ করেছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। অবসরের পরেই টেলিভিশন এবং সিনেমার মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয়যাত্রা।
আরও পড়ুন: Saswata Chatterjee on The Bengal Files: ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ প্রতারণা?বিস্ফোরক দাবি শাশ্বতের
বয়সের প্রৌঢ়ত্ব পেরিয়ে এসেও এতটা সফল কেরিয়ার গড়ে তোলা নিঃসন্দেহে অনুপ্রেরণার।তার ফিল্মি কেরিয়ারে রয়েছে প্রায় ১২৫টি সিনেমা হিন্দি ও মারাঠি উভয় ভাষাতেই। পরিচালক বিধু বিনোদ চোপড়ার একাধিক ছবিতে তাঁকে নিয়মিত দেখা যেত। দর্শকের মনে তিনি জায়গা করে নিয়েছিলেন তার সরল অথচ জীবন্ত অভিনয়ের জন্য। থ্রি ইডিয়টস(3 Idiots) সিনেমার সেই সংলাপ-“কহেনা ক্যায়া চাহতে হো?”-আজও মানুষের মনে অমলিন।‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘রাজু বন গ্যায়া জেন্টল ম্যান’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লগে রহো মুন্না ভাই’ থেকে ‘দাবাং ২’—প্রতিটি ছবিতে অচ্যুত পোতদার ছিলেন দৃঢ় পার্শ্বচরিত্রে, কিন্তু তাঁর উপস্থিতি ছিল স্মরণীয়। তিনি প্রমাণ করেছিলেন, ছোট চরিত্রও দর্শকের মনে অমর হয়ে থাকতে পারে যদি অভিনয় হয় সত্যি নিখুঁত।মঙ্গলবার থানেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। সিনে দুনিয়ায় এখন শোকের ছায়া, শিল্পীরা বলছেন-“অচ্যুতজির মতো অভিনেতা শুধু সিনেমায় নয়, জীবনের পাঠও দিয়ে গিয়েছেন।”তার যাত্রা প্রমাণ করে, যে কোনও বয়সে নতুন পথচলা শুরু করা সম্ভব। অচ্যুত পোতদার(Achyut Potdar) তাই শুধু অভিনেতা নন, প্রেরণারও আরেক নাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
