India China Relation: ভারত-চিন সম্পর্কের নতুন পথচলা! বাণিজ্য সহযোগিতার বার্তা ও কৌশলগত ভারসাম্য

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভারত ও চিনের সম্পর্ক (India-China Relation) এক নতুন মোড় নিচ্ছে, যেখানে কৌশলগত দ্বন্দ্বের পাশাপাশি বাণিজ্যিক বাস্তবতাও গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক দিল্লি (Delhi) সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই (Wang Yi) ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে (S Jaishankar) আশ্বাস দিয়েছেন, বেইজিং শিগগিরই ভারতের জন্য সার, বিরল খনিজ (Rare Earth Elements) এবং টানেল বোরিং মেশিন (TBM) সরবরাহ পুনরায় শুরু করবে। এই ঘোষণা ভারত-চিন (India-China Relation) বাণিজ্যিক সহযোগিতায় এক নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ফের সংগঠন, তমলুক ও বারাসত ঘিরে রাজনৈতিক বার্তা স্পষ্ট

উল্লেখ্য, গত মাসে জয়শঙ্কর চীন সফরের সময় ইউরিয়া (Urea), এনপিকে (NPK), ডিএপি সার (DAP), টিবিএম (TBM) এবং বিরল মাটির খনিজ সরবরাহ নিয়ে আলোচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়, যদিও সীমান্ত ইস্যু এড়িয়ে যাওয়া হয়। কারণ, ওই প্রসঙ্গটি আলাদাভাবে আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের (Ajit Doval)নেতৃত্বে বিশেষ প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে। বৈঠকে ভারতের তাইওয়ান নীতির স্থিরতা ও কূটনৈতিক ভারসাম্য তুলে ধরেন জয়শঙ্কর। পাশাপাশি, আলোচনায় পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রতিফলিত হয়েছে। উভয় পক্ষই বোঝাপড়ায় পৌঁছেছে যে, ওয়াশিংটনের (Washington) অনিশ্চিত কৌশলগত অবস্থানের কারণে ভারত ও চীনের আরও ঘনিষ্ঠ হওয়া জরুরি হয়ে পড়েছে।

এই নতুন বাণিজ্য বার্তা কেবল দুই দেশের অর্থনীতির জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক কাঠামোর জন্যও তাৎপর্যপূর্ণ। কারণ, চিন ভারতীয় (India China Relation) কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার সরবরাহ করে প্রায় ৩০% হারে, টানেল নির্মাণে ব্যবহৃত টিবিএম এবং হাই-টেক শিল্পে ব্যবহৃত বিরল খনিজ সরবরাহ করে থাকে। গত এক বছর ধরে এই সরবরাহে একপ্রকার স্থবিরতা ছিল। যদিও লাদাখ অঞ্চলে সেনা উত্তেজনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবু প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনা মোতায়েনের বিষয়টি এখনো এক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সেই দায়িত্ব আজ ডোভালের কাঁধে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole