নিউজ পোল ব্যুরো: ভারতের প্রতিরক্ষা শক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশীয় মাটিতে তৈরি হতে চলেছে ফিফথ জেনারেশন যুদ্ধবিমানের (Fighter Jet) ইঞ্জিন। তাও আবার ফরাসি এয়ারোস্পেস জায়ান্ট Safran-এর সঙ্গে যৌথ উদ্যোগে। ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) প্রকল্পকে বাস্তবিক রূপ দেওয়ার পথে এই পদক্ষেপ নিঃসন্দেহে মাইলফলক।
আরও পড়ুন: New York Accident: নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা, উলটে গেল পর্যটকবোঝাই বাস, মৃত্যু ৫ জনের, বহু আহত
সদ্য দিল্লিতে (Delhi) আয়োজিত একটি ফোরাম-এ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)এই যুগান্তকারী ঘোষণাটি করেন। তিনি জানান, শুধু যুদ্ধবিমান (Fighter Jet) নয়, ভারত এখন নিজেই যুদ্ধবিমানের (Fighter Jet) ‘হার্ট’ অর্থাৎ ইঞ্জিন তৈরি করতে প্রস্তুত। সাফরানের সঙ্গে এই গাঁটছড়া ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। রাজনাথ বলেন, “আমরা দেশে ইঞ্জিন নির্মাণের প্রক্রিয়া শুরু করতে চলেছি। শুধু আমদানির উপর নির্ভরশীলতা নয়, আমরা এখন নিজস্ব প্রযুক্তিতে আত্মনির্ভর হতে চাই।” তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারত একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য। সকল প্রকার ছাড়পত্র ও সহায়তা দেওয়া হবে।”
‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করে রাজনাথ বলেন, “এই প্রকল্প শুধু ভারতের জন্য নয়, এটি বিশ্বের জন্য। আমরা উন্নয়নকে এককভাবে দেখি না, সম্মিলিত উন্নয়নেই বিশ্বাস করি।” প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকেও কটাক্ষ করতে ছাড়েননি। সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনির (Asim Munir) ভারতকে মার্সিডিজ ও পাকিস্তানকে (Pakistan) ডাম্পার ট্রাক বলার প্রেক্ষিতে রাজনাথ সাফ বলেন, “যদি দুই দেশ একসঙ্গে স্বাধীনতা পায়, কিন্তু এক দেশ উন্নয়নের শিখরে পৌঁছায় আর অন্যটি স্থবির থাকে। তবে সেটি একান্তই সেই দেশের ব্যর্থতা।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
