NEET PG 2025: NEET -এর উত্তরপত্র শীঘ্রই প্রকাশ করবে NBEMS

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: মেডিক্যাল এক্সামিনেশন বোর্ড (NBEMS) শীঘ্রই NEET PG 2025-এর উত্তরপত্র প্রকাশ করতে চলেছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় ২.৪২ লাখ প্রার্থী। উত্তরপত্র পাওয়া যাবে NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in থেকে।উত্তরপত্রে শুধুমাত্র সঠিক উত্তরই নয়, প্রতিটি প্রশ্নে প্রার্থীর উত্তরও প্রকাশ করা হবে। পাশাপাশি NEET PG ২০২৫ ইনফরমেশন বুলেটিন অনুযায়ী প্রতিটি প্রশ্নের জন্য কত নম্বর দেওয়া হয়েছে, সেটিও উল্লেখ থাকবে।উত্তরপত্র প্রকাশের সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্টের ২৯ এপ্রিল, ২০২৫ তারিখের আদেশের পর। আগে, ১৯ আগস্ট NBEMS NEET PG 2025-এর ফলাফল ঘোষণা করেছিল।

ব্যক্তিগত স্কোরকার্ড ডাউনলোড করা যাবে ২৯ আগস্ট থেকে, যা ছয় মাসের জন্য প্রাপ্য থাকবে।NBEMS-এর অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, “প্রার্থীদের জন্য প্রতিটি সেকশনের প্রশ্নের ক্রম এবং চারটি অপশনের অবস্থান ভিন্ন ছিল। তাই Question ID, সঠিক উত্তর এবং প্রার্থীর চিহ্নিত উত্তর Master Question Paper অনুযায়ী প্রদর্শিত হবে।”

আরও পড়ুন: Kolkata Metro :কবি সুভাষ থেকে বিমানবন্দর, মেট্রোর নতুন রুটে কত ভাড়া পড়বে?

পরীক্ষা ৩ আগস্ট ১,০৫২টি সেন্টারে অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয়েছে ১৯ আগস্ট। ব্যক্তিগত স্কোরকার্ড ২৯ আগস্ট থেকে ডাউনলোড করা যাবে। অল ইন্ডিয়া ৫০% কোটা মেরিট লিস্ট এবং রাজ্য ভিত্তিক মেরিট লিস্ট আলাদাভাবে প্রকাশ করা হবে। ভর্তি হবে MD, MS, DNB, DrNB (ডাইরেক্ট ৬ বছরের) এবং PG মেডিক্যাল ডিপ্লোমা কোর্সে।প্রশ্ন বা সমস্যার জন্য প্রার্থীরা NBEMS-এ ফোন (০১১-৪৫৫৯৩০০০) বা কমিউনিকেশন ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole