নিউজ পোল ব্যুরো: শহর কলকাতার(Kolkata) পরিবহণ ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায় রচিত হল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narenda Modi) হাত ধরে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো(Metro) রুটের— নোয়াপাড়া–বিমানবন্দর ‘জয় হিন্দ’, শিয়ালদহ–এসপ্ল্যানেড(Sealdah-Esplanade)এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায়। এর মধ্যে শিয়ালদহ-এসপ্ল্যানেড(Sealdah-Esplanade) মেট্রোয় যাত্রী চলাচল শুরু হয়ে গেল উদ্বোধনের দিন থেকেই, আর বাকি দুটি রুটে যাত্রী পরিষেবা শুরু হবে সোমবার থেকে।এই তিনটি রুট চালু হওয়ায় কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে।
আরও পড়ুন: Narendra Modi-Muhammad Yunus: চিঠিতেই মিলল সমাধান? ইউনুসের জবাবে মোদী বার্তার প্রতিধ্বনি
আগে যেখানে লেকটাউন থেকে এয়ারপোর্ট বা হাওড়া(Howrah) থেকে সেক্টর ফাইভ(Sector V) পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লেগে যেত, সেখানে এখন কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া সম্ভব। এতে যেমন সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, তেমনি শহরের যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।যাত্রীদের সবচেয়ে বড় প্রশ্ন কত ভাড়া দিতে হবে? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, নোয়াপাড়া-বিমানবন্দর জয় হিন্দ রুটে ভাড়া শুরু হচ্ছে মাত্র ৫ টাকা থেকে। জয় হিন্দ থেকে নোয়াপাড়া গেলে খরচ পড়বে ২০ টাকা, আর দক্ষিণেশ্বর বা দমদমে গেলে ৩০ টাকা। এসপ্ল্যানেড বা পার্ক স্ট্রিটে যাওয়া যাবে ৪০ টাকায়, আর শিয়ালদহ বা হাওড়া(Howrah ময়দানে যেতে লাগবে ৫০ টাকা। সবচেয়ে বেশি ভাড়া পড়বে সেক্টর ফাইভ(Sector V) পর্যন্ত ৭০ টাকা।

অন্যদিকে, নতুন উদ্বোধিত হাওড়া–সেক্টর ফাইভ মেট্রোতেও যাত্রী পরিষেবা শুরু হয়েছে। এই রুটে হাওড়া থেকে করুণাময়ী বা সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সর্বোচ্চ ভাড়া ৩০ টাকা।পরিবহণ বিশেষজ্ঞদের মতে, নতুন এই রুটগুলো শহরের যোগাযোগ ব্যবস্থায় গতি আনার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতিদিন লক্ষাধিক মানুষ এয়ারপোর্ট, হাওড়া(Howrah) বা সল্টলেকের(Saltlake) মতো গুরুত্বপূর্ণ জায়গায় দ্রুত পৌঁছতে পারবেন। কলকাতার জীবনে এ এক নতুন অধ্যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
