নিউজ পোল ব্যুরো: ভারত-চিনের সম্পর্কের সমীকরণ বদল হওয়ার সময়েই বিশ্বজুড়ে বহুল জনপ্রিয় চিনা অ্যাপ টিকটকের ভারতে প্রত্যাবর্তনের গুঞ্জন (TikTok comeback rumours) শুরু হয়েছে। শোনা যাচ্ছে ভারত নাকি চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। এই খবর সামনে আসার পরেই মোদী সরকারকে নিশানা করেছেন কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী আবারও চিনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন বলেই বড় অভিযোগ করেছেন।
২০২০ সালে গালওয়ানে ভারত-চিনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। সেই সময়েই রাহুল গান্ধী সহ কংগ্রেস চিনের বিরুদ্ধে ভারতের জমি দখল করার অভিযোগ এনে কেন্দ্রকে নিশানা করেছিলেন। তার পর অনেক জল গড়িয়েছে । দুই দেশের সম্পর্কে অবনতি হলে চিনা অ্যাপ টিকটক (TikTok) ব্যান করা হয়। সেই অ্যাপ ফেরানোর খবর মিলতেই সরব হলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে নিশানা করে কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “এটা স্পষ্ট নরেন্দ্র মোদীর চিনের প্রতি ভালোবাসা দেশের প্রতি ভালোবাসার চেয়েও বেশি”। কংগ্রেস আরও উল্লেখ করেছে যে টিকটকের ওয়েবসাইট ভারতে আবার কাজ শুরু করেছে। কংগ্রেস আরও অভিযোগ করেছে যে ২০২০ সালের জুনে গালওয়ানে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার বিনিময়ে মোদী চিনের সঙ্গে একটি চুক্তি করেছেন। কংগ্রেসের মতে, প্রধানমন্ত্রী প্রথমে চিনকে “ক্লিন চিট” দিয়েছিলেন কিন্তু পরে শিরোনামে থাকার জন্য কংগ্রেসের চাপে টিকটক নিষিদ্ধ করেছিলেন।
আরও পড়ুন: Rampage Missile : সীমান্তে বাড়তি চাপ, ইজ়রায়েলি র্যাম্পেজই ভরসা ভারতের
কংগ্রেসের টুইটে বলা হয়েছে, “চিনের সঙ্গে সংঘর্ষে আমাদের ২০ জন সাহসী সৈন্য শহিদ হয়েছিলেন। প্রথমে নরেন্দ্র মোদী চিনকে ক্লিনচিট দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস যখন চাপ প্রয়োগ করে, তখন শিরোনাম পরিচালনা করার জন্য টিকটক নিষিদ্ধ করা হয়।” কংগ্রেস আরও দাবি করেছে যে, টিকটকের প্রত্যাবর্তনের খবরের সঙ্গে সামঞ্জস্য রেখে মোদী আবারও চিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছেন এবং চিন সফরের পরিকল্পনা করছেন। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সঙ্গে তুলনা করে কংগ্রেস অভিযোগ করেছে যে, “পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির মতোই, শহীদের মূল্যে চিনের সাথে একটি চুক্তি করা হয়েছে।” যদি ভারত সরকার চটিকটক, অনলাইন শপিং প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেস এবং মহিলাদের পোশাকের ই-কমার্স প্ল্যাটফর্ম শিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর অস্বীকার করেছে।
