নিউজ পোল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনা নিউ ইয়র্কের পেমব্রোক এলাকায় (New York Acciden)। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু অন্তত পাঁচ জন পর্যটকের, যাদের মধ্যে রয়েছেন এক শিশু। দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টা ৩০ মিনিটে শুক্রবার। বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন। যাদের অধিকাংশই ভারত (Indian), চীন (Chinese) ও ফিলিপিন্স (Filipino) থেকে আগত পর্যটক। তারা সবাই জনপ্রিয় পর্যটন কেন্দ্র নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls) ঘুরে নিউ ইয়র্ক (New York) শহরে ফিরছিলেন। তবে সেই আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। প্রাথমিক তদন্ত অনুযায়ী, অতিরিক্ত গতির জেরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তায় উলটে যায়।
আরও পড়ুন: Google Phone App Update: “ডায়াল প্যাড বদলে গেছে? ফোন হ্যাক নয়, গুগলের সারপ্রাইজ আপডেটেই চমক!”
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু (New York Accident) হয় এবং বহু যাত্রী গুরুতর আহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স। হেলিকপ্টারের সাহায্যেও উদ্ধার কাজ চালানো হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পরে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক্স (টুইটার)-এ একটি বিবৃতি দিয়ে জানান, “এই মর্মান্তিক দুর্ঘটনায় (New York Accident) আমরা গভীরভাবে শোকাহত। রাজ্যের জরুরি পরিষেবা ও পুলিশ বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুনিশ্চিত করা হচ্ছে।”
আই-৯০ হাইওয়ের ওই অংশে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণে চরম ভোগান্তিতে পড়েন অন্যান্য যাত্রীরাও। এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলছে পর্যটন বাসগুলির গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট দূতাবাসগুলি। পুরো ঘটনায় ভারতীয় কনস্যুলেটও নজর রাখছে বলে সূত্রের খবর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
