Google Phone App Update: “ডায়াল প্যাড বদলে গেছে? ফোন হ্যাক নয়, গুগলের সারপ্রাইজ আপডেটেই চমক!”

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: সকালে ফোন হাতে নিয়েই চমকে উঠেছেন? মনে হচ্ছে, আপনার ফোন হ্যাক হয়ে গেছে? ডায়াল প্যাডের চেনা ইন্টারফেসটাই যেন বদলে গেছে? সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন, ফোন নিজে নিজেই আপডেট (Google Phone App Update) হয়ে গেছে, আবার কেউ আতঙ্কে ভেবেছেন ফোন হ্যাকড!

আরও পড়ুন: Mamata Banerjee: মেট্রোর রেলপথে রাজনীতি! উদ্বোধনের দিন স্মৃতির খাতা খুললেন মমতা, পাল্টা বার্তায় মোদী

ভয়ের কিছু নেই! এই বদলের নেপথ্যে রয়েছে Google-এর নতুন ফোন অ্যাপ আপডেট (Google Phone App Update)। অ্যান্ড্রয়েড ও ওয়্যার ওএস ব্যবহারকারীদের জন্য এবার ফোন অ্যাপের ডিজাইন একেবারেই বদলে দিয়েছে গুগল (Google Phone App Update) আর সেই বদল শুধুই চেহারায় নয়, ব্যবহারেও এসেছে বেশ কিছু স্মার্ট চেঞ্জ।

কি কি বদলেছে নতুন Google Phone অ্যাপে?
নতুন “হোম” ট্যাব: আগে যেখানে আলাদা আলাদা ট্যাব ছিল – “ফেভারিট”, “রিসেন্ট”, “ভয়েসমেইল” – সেগুলো একত্র করে এখন ‘হোম’ নামক একটি ট্যাব তৈরি করা হয়েছে। এখানেই আপনি পাচ্ছেন সমস্ত কল হিস্ট্রি, মিসড কল, স্প্যাম ও নন-স্প্যাম লিস্ট আলাদা করে।

ফেভারিট আরও সহজে: আপনার বেছে রাখা কনট্যাক্টগুলি আলাদা করে সেভ থাকবে, যাতে এক ক্লিকে তাদের ফোন করতে পারেন। আলাদা ট্যাবে ঢুকতে হবে না।

স্মার্ট সার্চ অপশন: ‘হোম’ ট্যাবেই উপরে সার্চ বারে নাম টাইপ করলেই খুঁজে পাওয়া যাবে কনট্যাক্ট।

নতুন কল রিসিভ/ডিক্লাইন গেস্টচার: এখন থেকে ইনকামিং কল রিসিভ করতে মাঝখান থেকে ডানদিকে সোয়াইপ, আর কেটে দিতে বাঁ দিকে সোয়াইপ করতে হবে। আগের মতো বোতাম প্রেস নয়।

দৃষ্টিনন্দন ইনকামিং স্ক্রিন: নতুন ইনকামিং স্ক্রিনে কলারের ছবি বা নামের প্রথম অক্ষর দেখাবে একটি স্টাইলিশ বৃত্তের মধ্যে—দেখতেও আধুনিক, ইউজার এক্সপেরিয়েন্সেও উন্নত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কেন এই বদল?
এই পরিবর্তন আসছে Android 16-এর রোলে আনা Material You 3 এক্সপ্রেসিভ ডিজাইন-এর কারণে। Google Pixel ফোনে ইতিমধ্যেই এটি ইন্টিগ্রেটেড, অন্য Android ফোনেও এটি ধীরে ধীরে রোল আউট হচ্ছে।

সো, ফোন বদল নয়, বদল এসেছে ইউজার অভিজ্ঞতায়! ভয় নয়, সময় বুঝে আপডেটের আনন্দ নিন!