নিউজ পোল ব্যুরো: ভারতীয় রেল যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগেও বোর্ডিং স্টেশন বদলানো যাবে এমনই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways)। নতুন এই নিয়ম চালু হয়েছে কেন্দ্রীয় উদ্যোগ ‘৫২ সপ্তাহে ৫২ সংস্কার’-এর অংশ হিসেবে, যা কার্যকর হয়েছে ১ এপ্রিল থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, অনেক সময় যাত্রীরা নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেন না বিভিন্ন কারণে (Indian Railways)। সেই সমস্যার সমাধান করতেই এই নতুন সুবিধা চালু করা হয়েছে। এখন যাত্রীরা তাদের সুবিধামতো অন্য স্টেশন বেছে নিতে পারবেন, এবং এর ফলে কনফার্ম টিকিট বাতিল হবে না, আসনও অক্ষত থাকবে (Indian Railways)।
আগে এই সুবিধা পেতে হলে ট্রেন ছাড়ার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে আবেদন করতে হতো এবং প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুতির আগেই তা সম্পন্ন করতে হত। কিন্তু নতুন নিয়মে দ্বিতীয় চার্ট প্রস্তুতির আগ পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে, যা সাধারণত ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে তৈরি হয়। ফলে যাত্রীরা এখন আরও বেশি নমনীয়তা পাচ্ছেন। তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। প্রথমত, টিকিটের স্ট্যাটাস ‘Confirmed’ বা ‘RAC’ হতে হবে। ওয়েটিং লিস্ট টিকিটে এই সুবিধা প্রযোজ্য নয়। এছাড়া একটি টিকিটে মাত্র একবারই বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করা যাবে। দ্বিতীয় চার্ট তৈরি হওয়ার আগেই এই পরিবর্তনের আবেদন জানাতে হবে (Indian Railways)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বোর্ডিং পয়েন্ট (Boarding Point Change) পরিবর্তনের জন্য অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিই রয়েছে। অনলাইনে করতে হলে IRCTC-এর অ্যাকাউন্টে লগ ইন করে ‘My Transactions’ থেকে ‘Booked Ticket History’-এ গিয়ে নির্দিষ্ট টিকিট নির্বাচন করতে হবে। এরপর ‘Change Boarding Point’ অপশনে ক্লিক করে নতুন স্টেশন বেছে নিয়ে কনফার্ম করলেই হবে। সফলভাবে আপডেট হলে একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে। অন্যদিকে, অফলাইনে করতে চাইলে যাত্রীদের নিকটবর্তী রেল রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিট ও বৈধ পরিচয়পত্র দেখিয়ে আবেদন করতে হবে। নতুন এই নিয়ম নিঃসন্দেহে যাত্রীদের জন্য আরও স্বস্তিদায়ক ও সময়োপযোগী পদক্ষেপ, যা ভ্রমণকে আরও সহজ করে তুলবে।
