Mamata Banerjee: মেট্রোর রেলপথে রাজনীতি! উদ্বোধনের দিন স্মৃতির খাতা খুললেন মমতা, পাল্টা বার্তায় মোদী

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: পুজোর আগে শহরবাসীর জন্য বিরাট উপহার! একসাথে উদ্বোধন হচ্ছে কলকাতার (Kolkata) তিনটি নতুন মেট্রো লাইন, যার মাধ্যমে আরও ১৪ কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে শহরের লাইনে। আজ শুক্রবার এই সম্প্রসারিত রুটগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে, এই ঐতিহাসিক দিনের সকালেই আবেগঘন স্মৃতিচারণে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: PM Modi: “জেলে বসে সরকার নয়”, নতুন বার্তায় বিরোধীদের নিশানা করলেন মোদী

প্রাক্তন রেলমন্ত্রী হিসেবে নিজের অবদান মনে করিয়ে দিয়ে তিনি (Mamata Banerjee) লেখেন, “মেট্রো প্রকল্পের ব্লুপ্রিন্ট আমি নিজেই তৈরি করেছিলাম। তহবিলের ব্যবস্থাও করেছিলাম। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) হওয়ার পর, রাজ্যের পক্ষ থেকে বিনামূল্যে জমি ও রাস্তা দিয়েছি। পুনর্বাসনের ব্যবস্থাও করেছি যাদের সরাতে হয়েছিল। আজকের এই পরিকাঠামো দীর্ঘ যাত্রার ফল। একটু আবেগপ্রবণ হতে দিন আমাকে।” তার এই পোস্টে যেন উঠে আসে একদিকে স্মৃতি, অন্যদিকে একটি স্পষ্ট বার্তা,রাজ্য সরকারের ভূমিকাও এই প্রকল্পে ছিল গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, মোদীর কলকাতা সফর ঘিরে সাজো সাজো রব শহরে। বিকেল ৪টেয় বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে সরাসরি পৌঁছবেন যশোর রোড মেট্রো স্টেশনে, তিনটি সম্প্রসারিত মেট্রো লাইনের সূচনা করবেন সেখান থেকেই। দমদম বিমানবন্দর পর্যন্ত নতুন সংযোগ ছাড়াও যুক্ত হচ্ছে শিয়ালদা-ধর্মতলা রুট এবং নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা। পরিষেবা শুরু হচ্ছে আজ সন্ধ্যা থেকেই, সকাল ৬:৩০ থেকে রাত ১০:১৯ পর্যন্ত মিলবে যাত্রী সুবিধা। সোমবার থেকে রুবি-বেলেঘাটা ও নোয়াপাড়া-দমদম বিমানবন্দর রুটেও চলবে মেট্রো। এরপর মোদীর পরবর্তী গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ। প্রশাসনিক সভা ও ‘বিজয় সংকল্প সভা’য় রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole