নিউজ পোল ব্যুরো: জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) জুড়ে চলছে সন্ত্রাসবাদ দমন অভিযান। খুঁজে খুঁজে বের করা হচ্ছে কাদের সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদীদের যোগসূত্র। ভারতে থেকেই অনেকে ঘর শত্রু বিভীষণের মত কাজ করে। তাদের খুঁজতেই চলছে অভিযান। এবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীর সরকারের দুই জেলবন্দি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে।
অস্ত্র পাচার এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগসূত্রের অভিযোগে অভিযুক্ত কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সাস্পেন্ড কর্মচারীদের নাম খুরশিদ আহমেদ রাথের যিনি একজন শিক্ষক এবং সিয়াদ আহমেদ খান যিনি ভেড়া পালন বিভাগের কর্মচারী। নিয়ন্ত্রণ রেখার কাছে কর্ণা এবং কেরান এলাকার বাসিন্দা উভয়ের বিরুদ্ধেই অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। সরকারি সূত্র অনুসারে, এক সুরক্ষাকর্তা জানিয়েছেন, রাথের “রাজ্যের ক্ষতি করার লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং লস্কর-ই-তৈবার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সক্রিয় বাহক হয়ে উঠেছিলেন। তিনি একটি জঙ্গি নেটওয়ার্কের লক্ষ্য অর্জনে ইচ্ছাকৃত এবং বিপজ্জনক ভূমিকা পালন করেছিলেন যা এই অঞ্চলকে অস্থিতিশীল করতে এবং ভারতীয় রাজ্যের সার্বভৌমত্বের উপর আক্রমণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: TMC: কলকাতায় প্রধানমন্ত্রী পা রাখার আগেই ৫ প্রশ্নে মোদীকে বিদ্ধ করল তৃণমূল
পুলিশ আরও জানিয়েছে, খুরশিদ আহমেদ লস্কর-ই-তৈবার অস্ত্র পাচার মডিউলের অংশ হিসাবে অস্ত্র পাচার এবং সেগুলি গোপনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। অভিযুক্ত ২০২৪ সালের ১ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কুপওয়ারার জেলা কারাগারে তিনি বন্দী। পুলিশ রেকর্ডে, তাকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবার একজন জঙ্গি সহযোগী এবং আন্ডারগ্রাউন্ড কর্মী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগে লেখা রয়েছে, “একজন সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও, তিনি ভারত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে কুপওয়ারা জেলার কেরান এলাকায় লস্করের সহযোগী হতে বেছে নিয়েছিলেন।” দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে, কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
