TMC: কলকাতায় প্রধানমন্ত্রী পা রাখার আগেই ৫ প্রশ্নে মোদীকে বিদ্ধ করল তৃণমূল

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বাংলায় সফরের আগে তৃণমূল (TMC) সরকারকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছিলেন, ‘বঙ্গবাসী বিজেপির ক্ষমতায় আসার অপেক্ষা করছেন।’ এবার মোদীর পোস্টের পাল্টা ৫ প্রশ্নবাণ ছুঁড়ে দিল শাসক দল তৃণমূল। বাংলায় পা রাখার আগেই তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীর (Narendra Modi) সামনে পাঁচটি প্রশ্ন রাখল।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে উত্তর জানতে চাওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে। কেবল নির্বাচনের আগে ঘন ঘন বাংলায় আসার জন্য প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছে তৃণমূল। সেই সঙ্গেই কলকাতার এই মেট্রো পরিষেবা চালুর জন্য কৃতিত্ব দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে। মোদীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে তৃণমূল এক্সের পোস্টে লিখেছে…

আরও পড়ুন: Security Breach At Parliament: সংসদে চত্বরে নিরাপত্তায় বিরাট ত্রুটি, দেয়াল বেয়ে ভেতরে প্রবেশ অনুপ্রবেশকারী

১। কোন নৈতিক অধিকারে আপনি ১৩০তম সংবিধান সংশোধনী আনেন,
যখন: গত ১০ বছরে ইডি-র ৫,৮৯২টি মামলার মধ্যে মাত্র ৮টিতে দোষী সাব্যস্ত হয়েছে (সফল মাত্র ০.১৩%)
বিরোধী দলের ২৫ জন নেতার মধ্যে ২৩ জন বিজেপিতে যোগ দিতেই ইডি-র তদন্ত থেকে রেহাই পেয়ে গেল
বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, যার মধ্যে ৬৩টি গুরুতর অপরাধ
আপনার মন্ত্রিসভায় ২৮ জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে;
১৯ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধ যেমন-খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের উপর নির্ঘাতনের মতো অভিযোগ আছে!

২। যদি লোকসভা নির্বাচন ২০২৪-এর ভোটার তালিকা এতটাই ভুলত্রুটিতে ভরা হয় যে এখন স্পেশাল ইস্টেনসিভ রিডিশনের প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকবেন কীসের জোরে?
লোকসভা কেন ভেঙে দেওয়া হবে না আর?
আপনার মন্ত্রিসভা কেন ইস্তফা দেবে না?

৩। দিল্লি পুলিশের দাবি যে বাংলা একটি ‘বাংলাদেশি ভাষা’ এবং আপনার দলের যুক্তি যে ‘বাংলা বলে কোনও ডাষা নেই? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বাংলা ভাষায় রচিত জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান গাওয়ার পর নিজেকে কীভাবে দেশভক্ত বলে দাবি করেন?

৪। আপনি বলেন, বিকশিত বাংলাকে বাদ দিয়ে বিকশিত ভারত সম্ভব নয়। তাহলে কেন বিজেপি শাসিত রজাগুলোতে বাঙালিদের হয়রানি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে, আটক করা হচ্ছে, এমনকি দেশ থেকে তাড়িয়েও দেওয়া হচ্ছে?

৫। আপনি কি জানেন যে বাংলার কাছে কেন্দ্রের পাওনা এখন ১.৯৩ লক্ষ কোটি টাকা? মনরেগা, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা আটকে দেওয়ার পর, আপনার জলশক্তি মন্ত্রক কেন বাংলার জল জীবন মিশনের তহবিল বন্ধ করে দিয়েছে? এটা কি ইচ্ছাকৃত রাজনৈতিক প্রতিহিংসা নয়?

অর্থাৎ পরিযায়ী ইস্যু থেকে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা সব নিয়েই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছে। এখন এটাই দেখার বাংলায় এসে তৃণমূলের তোলা প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দেন কিনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole