Stray Dog Rules: “আক্রমণ নয়, দায়িত্ব চাই”, বেওয়ারিশ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের ৫ কড়া বার্তা

দেশ

নিউজ পোল ব্যুরো: রাস্তায় অবাধ ঘোরাফেরা করা বেওয়ারিশ কুকুর (Stray Dog Rules) নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। কামড়, জলাতঙ্ক, জনভীতি—এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) দিল কঠোর বার্তা। কেবল করুণা নয়, এখন চাই নিয়ম, টিকা ও দায়িত্বপূর্ণ আচরণ। মানুষের সুরক্ষা এবং পশু অধিকার দু’পক্ষের মধ্যে ভারসাম্য আনতেই সর্বোচ্চ আদালতের নতুন দিশা।

আরও পড়ুন: Swaraj Paul: প্রয়াত শিল্পোদ্যোগ ও মানবতার পথিকৃৎ লেন লর্ড স্বরাজ পল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, বেওয়ারিশ কুকুরদের (Stray Dog Rules) আশ্রয় এবং টিকা সংক্রান্ত পুরনো আদেশই বহাল থাকবে, তবে কিছু জরুরি সংশোধনসহ। এবার থেকে আক্রমণাত্মক বা জলাতঙ্কে আক্রান্ত কুকুরদের টিকা (Stray Dog Rules) দেওয়া হলেও তাদের আর মুক্তি দেওয়া যাবে না। সুস্থ, নির্বিষ কুকুরদের জীবাণুমুক্তকরণ ও চিকিৎসার পর ফের সেই এলাকাতেই ছাড়া যাবে, যেখান থেকে তাদের ধরা হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়:
1.কুকুরদের স্থানান্তর ও মুক্তি: বেওয়ারিশ কুকুরদের টিকাকরণ ও জীবাণুমুক্ত করার পর যেখান থেকে ধরা হয়েছিল, সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। তবে, জলাতঙ্ক বা আক্রমণাত্মক আচরণ দেখা দিলে তাদের মুক্তি নয়।

  1. রাস্তায় খাওয়ানো নিষিদ্ধ: কেউ যেন আর রাস্তায় কুকুরকে খাওয়াতে না পারে। খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করবে পৌর কর্পোরেশন।
  2. আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি: নির্ধারিত এলাকা ছাড়া কুকুর খাওয়ানোর ঘটনায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
  3. খাদ্যের নির্দিষ্ট স্থান ও বোর্ড: প্রতিটি নির্দিষ্ট জায়গায় বোর্ড টাঙাতে হবে যাতে লেখা থাকবে, শুধুমাত্র ওই জায়গাতেই খাওয়ানো যাবে বেওয়ারিশ কুকুরদের।
  4. আশ্রয় ও সুরক্ষার ভারসাম্য: প্রতিটি পৌর ওয়ার্ডে জনসংখ্যা ও কুকুরের ঘনত্ব অনুযায়ী খাওয়ানোর স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি বিক্রম নাথ (Vikram Nath), সন্দীপ মেহতা (Sandeep Mehta) এবং এনভি আঞ্জারিয়ার (NV Anjaria) নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, কুকুরের কামড় ও জলাতঙ্কের ঘটনা বেড়ে যাওয়ায় এই বিষয়ে একটি জাতীয় নীতি তৈরি প্রয়োজন। এর আগে ১১ আগস্ট একটি পৃথক বেঞ্চ দিল্লি-এনসিআর এলাকায় ৮ সপ্তাহের মধ্যে সমস্ত বেওয়ারিশ কুকুরকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। সরকার জানিয়েছে, ২০২৪ সালে দেশে প্রায় ৩৭ লক্ষ কুকুরের কামড় এবং ৫৪টি সন্দেহজনক জলাতঙ্ক মৃত্যুর খবর পাওয়া গেছে। সুপ্রিম কোর্ট এই জটিল ইস্যুতে জনস্বার্থ এবং প্রাণীর অধিকার—দু’টিকেই সমান গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছে, যা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা নেবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole