নিউজ পোল ব্যুরো: অবশেষে সব জটিলতা কাটিয়ে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল(Joint Entrance Result 2025)। পরীক্ষা হয়েছিল গত ২৭ এপ্রিল। দীর্ঘ ১১৭ দিনের প্রতীক্ষার পর শুক্রবার প্রকাশ পেল এই বছরের জয়েন্টের ফল(Joint Entrance Result)।

প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন কলকাতার ডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় স্থান দখল করেছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। ফলে এবারের মেধাতালিকায় শহরের দাপট স্পষ্ট।৭ অগস্টেই ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু ওবিসি(OBC) সংরক্ষণ সংক্রান্ত মামলায় জটিলতা তৈরি হওয়ায় তা পিছিয়ে যায়। চলতি বছরের ৫ জুনই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছিল জয়েন্ট বোর্ড। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার রায় নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় প্রকাশ থমকে যায়।
আরও পড়ুন: Joint Entrance Result: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে অবশেষে জয়েন্টের ফলপ্রকাশ
অবশেষে সুপ্রিম কোর্টের(Supreme Court) হস্তক্ষেপে সেই জট কেটে যায়। আদালতের নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করে বোর্ড।প্রথম দশের মধ্যে বেশ কয়েকটি নামী স্কুলের পড়ুয়ারা জায়গা করে নিয়েছেন।

মেধাতালিকা প্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রছাত্রীদের। তিনি লেখেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানাচ্ছি। যারা ভালো করতে পারোনি, মন খারাপ না করে ভবিষ্যতের প্রস্তুতি নাও। প্রতিকূলতা কাটিয়ে তোমরা আরও সফল হবে।”রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা ওয়েবসাইট(Website) www.wbjeeb.nic.inএবং www.wbjeeb.in থেকে তাঁদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
