নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী আবহে প্রচার শুরুর আগেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে বার্তা দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madam Mitra)। বৃহস্পতিবার সকালেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছন তিনি। পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন, হাত মেলান এবং একাধিক সেলফিও তোলেন তিনি (Madan Mitra)।
অন্যদিকে, কামারহাটির সিপিআইএম (CPIM) প্রার্থী মানস মুখার্জি বন্ধ মোহিনী জুট মিল পুনরায় চালু করে সেখানে শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন করা হলে মদন মিত্র (Madan Mitra) পাল্টা বলেন, ‘৩৫ বছর ক্ষমতায় থেকে ওরা কী করেছে?’ যদিও তাঁর বক্তব্যে মোহিনী মিলের জমিতে ভবিষ্যৎ শিল্প গড়ে তোলার কোনও স্পষ্ট রূপরেখা সামনে আসেনি।
আরও পড়ুন: Sheikh Shahjahan: নির্বাচনী সন্দেশখালি ফেরা হলো না শেখ শাহজাহানের, হাইকোর্টে মিলল না জামিন
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রতিপক্ষদেরও একহাত নেন তিনি। বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) সম্প্রতি মন্তব্য করেছিলেন, সূচিপাঁচা এলাকায় হামলা হলে মদন মিত্রের বাড়িতেও আক্রমণ হতে পারে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন মিত্র কটাক্ষ করে বলেন, “দিলীপ ঘোষ বিয়ের পর থেকেই নাকি অস্বাভাবিক আচরণ করছেন,” এমন মন্তব্যেই কার্যত তাঁকে আক্রমণ করেন তিনি।
ফলে কামারহাটির যুব সমাজের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক তরজার মাঝেই এলাকার উন্নয়ন, শিল্পায়ন এবং চাকরির সুযোগ এই তিনটি বিষয়ই এখন ভোটের আগে মূল আলোচ্য হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
