নিউজ পোল ব্যুরো: দেখতে দেখতে গরমকাল এসেই গেল। আর কিছুদিন পর থেকেই শুরু হবে গরমের ছুটি (Summer Vacation)। এই সময়টাতে অনেকেই আছেন পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তবে ঘুরতে যাওয়ার কথা ভাবলে সবার আগেই মাথায় আসে উত্তবঙ্গের কথা (North Bengal Travel)। কারণ শহরের এই বস্তা পচা গরম থেকে স্বস্তি পেতে যদি শান্ত শীতল বাতাস উপভোগ করতে চান তবে উত্তরবঙ্গের থেকে সঠিক জায়গা আর কোথাও হতে পারে না (North Bengal Travel)। ঠান্ডা হাওয়া, সবুজ পাহাড় আর মনোরম প্রকৃতি। তবে উত্তরবঙ্গ মানেই যে শুধুই দার্জিলিং (Darjeeling) বা কালিম্পংয়ের (Kalimpong) ভিড়ভাট্টা, তা নয়। আপনি যদি একটু নিরিবিলি, শান্ত পরিবেশে প্রকৃতিকে উপভোগ করতে চান, তাহলে দার্জিলিংয়ের (Darjeeling) বিজন বাড়ির কাছেই অবস্থিত একটি ছোট্ট গ্রাম মাজুয়ায় (Majua) হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। এখনও খুব বেশি পর্যটকের আনাগোনা নেই এখানে, তাই প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় নিরিবিলিতে।
আরও পড়ুন : Bomb Blast : ভোটের আগেই ফের অশান্ত ভাঙড়! পরপর পড়ল বোমা, আহত একাধিক
এখানে গেলে আপনি নদীর ধারে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন। পাহাড়ি নদীর জলের শব্দ আপনার মনকে দেবে এক অদ্ভুত শান্তি। চারিপাশে থাকা এলাচ বাগান, ঝাউ ও পাইন গাছের সারি যেন এক ছবির মত পরিবেশ। সকালে ঘুম ভাঙবে পাখির মিষ্টি ডাক শুনে, যা শহুরে জীবনে প্রায় অসম্ভব বললেই চলে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে গোটা গ্রাম ঘুরে দেখা যায় খুব সহজেই। ওখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগও পাবেন। এমনকি যারা ট্রেকিং ভালোবাসেন,তাদের জন্যও এই জায়গাটি বেশ আকর্ষণীয়। পাহাড়ি পথ ধরে ছোটখাটো করে নিতেই পারেন অনায়াসে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
কীভাবে যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন ধরে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় মাজুয়া (Majua) গ্রামে। থাকার জন্য এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, যেগুলো আরামদায়ক এবং সাশ্রয়ী। তবে ছুটির সময়ে গেলে আগে থেকে বুকিং করে নেওয়াই ভালো (North Bengal Travel)।
