Tour with Baby: সদ্যোজাতকে নিয়ে বর্ষায় ভ্রমণ! নিশ্চিন্ত সফরের জন্য কী কী রাখতে হবে ব্যাগে

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: বর্ষা মানেই অনেকের কাছে ভ্রমণের মরসুম। পায়ের তলায় সরষে যাঁদের, তাঁরা বেশিদিন বাড়িতে বসে থাকতে পারেন না। তবে পরিবারে নতুন অতিথি আসার পর সেই ভ্রমণ পরিকল্পনায় খানিকটা ছেদ পড়ে। সদ্যোজাতকে (Tour With Baby) নিয়ে ভ্রমণে বেরোনোর সাহস অনেক বাবা-মা পান না। আবার কেউ কেউ চান, সন্তানের জন্ম মানেই যেন জীবনের গতি থেমে না যায়। তাই তাঁরা নতুন সদস্যকে সঙ্গী করেই বেরিয়ে পড়েন ভ্রমণে। তবে নবজাতককে নিয়ে বর্ষায় ভ্রমণের পরিকল্পনা করার আগে কিছু প্রস্তুতি কিন্তু একেবারেই জরুরি।

আরও পড়ুন:Swara Bhaskar: স্বরা ভাস্কর জানালেন ‘‘মা হওয়ার ছাপ লুকোনোর বাসনা নেই আমার’’!

প্রথমেই ব্যাগে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার (Sanitizer) এবং বেবি ওয়াইপস (Wipes)। ডায়াপার পালটানো থেকে শুরু করে হাত-মুখ পরিষ্কার রাখার ক্ষেত্রে এগুলি অপরিহার্য। সঙ্গে রাখতে হবে জীবাণুমুক্ত করা বোতল, অন্তত দু’টি, যাতে শিশুর (Tour With Baby) খাওয়ার সময় কোনও অসুবিধা না হয়। শিশুকে খাওয়ানোর সময়ে পরিষ্কার চামচ, ছোট বিব এবং পরিষ্কার কাপড়ও সঙ্গে রাখা বাঞ্ছনীয়।

বর্ষার সময়ে সবচেয়ে বেশি সমস্যা হয় ভিজে যাওয়ার আশঙ্কায়। তাই বেবি ক্যারিয়ার বা স্ট্রলার ব্যবহার করলে তা অবশ্যই ওয়াটারপ্রুফ এবং ঢাকা দেওয়া থাকতে হবে। শিশুর গায়ে যাতে এক ফোঁটাও জল না লাগে, সে দিকে নজর দিতে হবে বিশেষভাবে। শিশুর আরামের জন্য পাতলা, নরম তোয়ালে ও অতিরিক্ত জামাকাপড় রাখা দরকার।

বর্ষাকালে ভ্রমণের (Tour With Baby) আরেকটি বড় সমস্যা হল পোকামাকড় ও মশা। তাই শিশুর জন্য উপযুক্ত মশা নিরোধক লোশন অবশ্যই সঙ্গে রাখতে হবে। তবে তা যেন একেবারেই বেবি-সেফ হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে মশারি ব্যবহার করাও ভাল।

ডাক্তাররা সাধারণত সদ্যোজাতকে (Tour With Baby) দীর্ঘ সফরে নিয়ে যেতে নিরুৎসাহ করেন। তবে খুব বেশি দূরে না গিয়ে কাছাকাছি কোনও গন্তব্য বেছে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে শিশুর নিয়মিত ওষুধ, ডাক্তারের দেওয়া জরুরি নম্বর এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রাথমিক জিনিসপত্রও সঙ্গে রাখা জরুরি।

সন্তানকে নিয়ে প্রথম ভ্রমণ সবসময়ই বাবা-মায়ের কাছে বিশেষ। তবে আনন্দের পাশাপাশি দায়িত্বও অনেকটা বেড়ে যায়। সঠিক প্রস্তুতি এবং সচেতনতা থাকলে বর্ষাতেও সদ্যোজাতকে সঙ্গে নিয়ে ভ্রমণের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে আনন্দদায়ক ও স্মরণীয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole