নিউজ পোল ব্যুরো: দোলের ছুটি মানেই অনেকের কাছে ঘোরার পরিকল্পনা। আর যদি মনে হয়, এইবার একটু একা সময় কাটানো দরকার, তাহলে মাথায় রেখে নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারেন। এ বছর দোলের সময় টানা কয়েকদিন ছুটি থাকায় ছোট্ট ভ্রমণের জন্য এটি একেবারেই উপযুক্ত সময় (Solo Trip) । একা ভ্রমণের আনন্দ আলাদা—নিজের ইচ্ছেমতো সময় কাটানো, নতুন জায়গা চেনা এবং নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। তবে উৎসবের ভিড়ের মধ্যে নিরাপত্তার বিষয়টি আগে থেকেই গুরুত্ব দিয়ে ভাবা জরুরি (Solo Trip)।
সোলো ট্রিপে (Solo Travel Tips) বেরোলে প্রথমেই গন্তব্য বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন। সম্পূর্ণ নির্জন বা অচেনা জায়গার বদলে পরিচিত পর্যটনকেন্দ্র বেছে নেওয়াই ভালো। যেখানে পর্যাপ্ত পর্যটক থাকেন এবং যোগাযোগ ব্যবস্থা সহজ, এমন জায়গা নিরাপদ। যাতায়াতের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে (Solo Trip)। অচেনা কারও গাড়িতে লিফ্ট নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজের ট্রেন, বাস বা বুক করা গাড়ির উপরেই ভরসা রাখা উচিত। দোলের সময় রাস্তাঘাটে সাধারণের তুলনায় বেশি ভিড় থাকে। উৎসবের আমেজ উপভোগ করলেও সময় সম্পর্কে সচেতন থাকা দরকার। সম্ভব হলে সন্ধ্যা বা রাত হওয়ার আগেই নিজের হোটেল বা হোমস্টেতে ফিরে আসা নিরাপদ। থাকার জায়গা বুক করার আগে সেই হোটেল বা হোমস্টের রিভিউ, অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত (Solo Trip)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অচেনা জায়গায় গিয়ে স্থানীয় কোনও পানীয় বা ভাঙ খাওয়ার লোভে পড়া ঠিক নয়। উৎসবের সময় এসব খেয়ে অনেকেই সমস্যায় পড়েন। নিজের শারীরিক নিরাপত্তা বজায় রাখতে এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। একা ভ্রমণে সব খরচ নিজেকেই সামলাতে হয়, তাই আগেভাগে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করে নেওয়া জরুরি। দোলের মরশুমে পর্যটন খরচ কিছুটা বেশি হতে পারে, তাই হিসেব একটু বাড়িয়ে রাখা ভালো। সবশেষে, নিজের সঙ্গে সবসময় প্রয়োজনীয় পরিচয়পত্রের কপি এবং জরুরি ফোন নম্বর রাখা অত্যন্ত জরুরি (Solo Trip)। যে কোনও সমস্যার সময় এগুলো খুব কাজে আসে। একটু সচেতনতা আর পরিকল্পনা থাকলে দোলের ছুটিতে একা ভ্রমণও হয়ে উঠতে পারে আনন্দময় এবং নিরাপদ অভিজ্ঞতা (Solo Trip)।
