Parambrata Chatterjee| ১৫ বছর পর ছোট পর্দায় পরমব্রত, কোন সিরিয়ালে দেখা মিলবে অভিনেতার ?

পেজ 3 বিনোদন

নিউজপোল বাংলা ব্যুরো: ছোট পর্দা (Television) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। এরপর বড় পর্দায় অভিনয় এবং তারপর পরিচালক রূপে আত্মপ্রকাশ। তিনি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। সেই নয়ের দশকের শেষে কেরিয়ার শুরু করে আজও তিনি সব মেয়েদের হার্টথ্রব। ছোট পর্দায় তাঁর ভক্তের সংখ্যা কম নয়। তবে বহু বছর টেলিভিশনে দেখা যায়নি অভিনেতা পরিচালককে। এবার ছোট পর্দায় আসছেন পরমব্রত।

Parambrata Chatterjee is done being 'Mr Dependable' | Bollywood News - The Indian Express

জি বাংলায় একটি ধারাবাহিক আসতে চলেছে যার নাম ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। এই ধারাবাহিকে দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে। দুই মঞ্চের অভিনেতা পর্দাতেও ভীষণ ভাবে সকলের নয়নের মণি। স্বাভাবিক অভিনয়ে মন জয় করেছেন তাঁরা। এবার ছোট পর্দায় দেবশংকর ও সোহিনী জুটিকে দেখা যাবে।

এছাড়াও অভিনয় করবেন দেবাদৃতা বসু এবং সংহতি বন্দ্যোপাধ্যায়, যারা এই দম্পতির দুই সন্তানের ভূমিকা অভিনয় করবেন।

Mithya star Parambrata Chatterjee says humans are prone to infidelity, talks about open relationships - India Today

দেবাদৃতার বিপরীতে অভিনয় করবেন পরমব্রত অর্থাৎ দেবশংকর-সোহিনীর জামাইয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

এত বছর পর ছোট পর্দায় ফিরে পরমব্রত খুবই খুশি। ‘কমলা নিবাস’ ধারাবাহিকের শুটিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Parambrata Chattopadhyay on the second season of his horror directorial

কিছুদিন আগেই বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন পরমব্রত। গতকাল অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পরমব্রত পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন। এই ছবিতে ইন্দ্রপুরী স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতাকে। যদিও তিনি জানিয়েছিলেন কেন তিনি ১৫ বছর পর এই আবার ফিরে এসেছেন তা তিনি ধীরে ধীরে জানাবেন।

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল 🔥 | কমলা নিরাস | New Serial Update  #zeebangla #zeebangla

‘কমলা নিবাস’ আদতে তাঁদের স্বপ্নের বাড়ি। সারা জীবন এই দম্পতির সন্তানদের মানুষ করতেই সময় চলে গিয়েছে। ভাড়া বাড়ির জীবন পার করে শেষ জীবনে তাঁদের স্বপ্ন কমলা নিবাস বাড়ি। আদৌ কী স্বপ্ন সত্যি হবে তাঁদের। এই নিয়েই আসছে এই ধারাবাহিক (Mega Serial)।