নিউজপোল ব্যুরো: রত্না ঘোষাল (Ratna Ghoshal) স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী (actress) আজও তিনি সমান তালে অভিনয় করে যাচ্ছেন। বড় পর্দা থেকে ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেন তিনি। রত্না ঘোষালের আরও দুই ভাই বোন আছে। তাঁরাও রত্নার মতোই ছোট থেকে অভিনয় করতেন।
রত্নার দিদি ইরা ঘোষাল অভিনেত্রী ছিলেন। তবে তিনি রত্নার মতো বেশি কাজ করেননি। তিনি মারা গিয়েছেন অনেক আগেই। রত্নার দাদা হলেন শঙ্কর ঘোষাল (Shankar Ghoshal)। ইনি মঞ্চে বেশি অভিনয় করতেন। কিছু ছবিতেও অভিনয় করেছেন। তবে সেভাবে মনে রাখার মতো কাজের সুযোগ কখনও পাননি। রত্নাকে ঘিরেই কেটে গেল দাদা শঙ্করের জীবন।

সম্প্রতি শঙ্কর ঘোষাল খুব অভাবে। তিনি সংবাদমাধ্যমে অভিযোগ বানিয়েছেন তাঁর পরিবারের বিরুদ্ধে। শঙ্কর জানিয়েছেন তাঁর স্ত্রী, পুত্র ও নাতি নাকি তাঁর উপর অকথ্য অত্যাচার করে। মারধরের শিকার নাকি বৃদ্ধ শঙ্কর ঘোষাল। তিনি বহু সাক্ষাৎকারে আগে জানিয়েছেন তাঁর হাতে কোনও কাজও নেই। দিন চলছে অভাবে।
এদিকে সত্যি কি পরিবার দ্বারা অত্যাচারিত শঙ্কর ঘোষাল? সংবাদমাধ্যম রত্না ঘোষালকে প্রশ্ন করলে রত্না জানান ‘দাদার মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। ভুলভাল বকছে। ওর অভাব আছে ঠিকই কিন্তু ওর স্ত্রী অত্যাচার করার মানুষ নয়। আর আমার ভাইপো বা নাতি কেন মারধর করবে দাদাকে? আমি তো মাসহারা দিই দাদাকে। তারপরও দাদা আমার নামে বদনাম করে অন্য লোকের কাছে। কী বলব বলুন!’

রত্না আরও জানান, এমন কিছু আঁচ পেলে তো আমি বুঝতাম ও সত্যি বলছে। এক্ষেত্রে ডাঁহা মিথ্যে বলছে দাদা। পুরোটাই ওর সাজানো ঘটনা।
শঙ্কর ঘোষাল এই মুহূর্তে কলকাতার গৌরীবাড়ি এলাকায় বসবাস করেন পরিবারের সঙ্গে। তেমন স্বচ্ছল অবস্থা নয় অভিনেতার। এখন তেমনভাবে আর কাজ পান না তিনি। শারীরিক অসুস্থতাও বেড়েছে। তিনি এখন আপাতত মিডিয়ার কাছে মুখ খোলেননি।
