Swara Bhaskar: স্বরা ভাস্কর জানালেন ‘‘মা হওয়ার ছাপ লুকোনোর বাসনা নেই আমার’’!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: অভিনেত্রী স্বরা ভাস্করকে (Swara Bhaskar) ঘিরে বিতর্ক যেন নিত্যসঙ্গী। রাজনৈতিক মন্তব্য হোক কিংবা ভিন্ন ধর্মে বিয়ে, বা মাতৃত্বের পরে শরীরের পরিবর্তন প্রতিটি ক্ষেত্রেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে কন্যা রাবিয়ার (Rabia) জন্ম দেন তিনি। তার পর থেকেই ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে তাঁকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরা জানান, মা হওয়ার পর তাঁর চেহারায় পরিবর্তন এসেছে, কিন্তু তাঁর কোনও বাসনা নেই যে দেখে মনে হবে তিনি মা হননি। অভিনেত্রীর কথায়, “অন্তঃসত্ত্বা হওয়ার পর নানা ভাবে কটাক্ষের শিকার হয়েছি আমি। কিন্তু আমার ইচ্ছা নেই যে শরীরে মা হওয়ার ছাপ থাকবে না।”

আরও পড়ুন:Aryaan Khan: ববি দেওলের চেষ্টায় বদলে গেল মুহূর্ত, প্রিমিয়ারে হাসলেন গম্ভীর আরিয়ান খান

স্বরার (Swara Bhaskar) দাবি, এই ধারণা যে অভিনেত্রীদের সব সময় ‘আওয়ার গ্লাস’-এর মতো চেহারা থাকা উচিত, তা ভীষণ যন্ত্রণাদায়ক। এর প্রভাব পড়ে মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। মা হওয়ার পরে তাঁদের স্বাভাবিক ছন্দে ফেরা কঠিন হয়ে যায়। শুধু তিনি নন, ঐশ্বর্যা রাই বচ্চনকেও (Aishwarya Rai Bachchan) মাতৃত্ব-পরবর্তী শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন স্বরা (Swara Bhaskar)।

শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘শির কোর্মা’-তে। এর আগে ‘বীর দি ওয়েডিং’ (Veere di wedding) ছবিতে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবুও কটাক্ষ উপেক্ষা করে স্পষ্টভাষী অভিনেত্রী (Swara Bhaskar) জানিয়ে দিয়েছেন, মা হওয়ার ছাপ মুছে ফেলার কোনও বাসনা তাঁর নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole