নিউজ পোল ব্যুরো:মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করলেন সেলেব দম্পতি ক্যাটরিনা কাইফ (Deepika-Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। বহুদিন ধরেই অভিনেত্রীর প্রেগন্যান্সি রুমর্স শোনা যাচ্ছিল বিনোদন দুনিয়ায়। অবশেষে ভক্তদের জল্পনা সত্যি করে ২৩ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় (social media) একটি আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন দম্পতি।

জানা গিয়েছে, অক্টোবর মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে তাদের প্রথম সন্তান (first baby) ভূমিষ্ঠ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি (film industry) তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছে। সবচেয়ে নজরকাড়া প্রতিক্রিয়া এসেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর কাছ থেকে। একসময় রণবীর কাপুর (Ranbir Kapoor)-কে ঘিরে ক্যাটরিনা এবং দীপিকার মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল। দুই নায়িকার সম্পর্ক তখন প্রায় শীতল পর্যায়ে। কিন্তু সময় বদলেছে। এখন দু’জনেই নিজের পরিবার ও মাতৃত্ব (motherhood) উপভোগ করছেন। দীপিকা নিজের ইনস্টাগ্রাম পোস্টে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কমেন্ট বক্সে রেখেছেন ভালোবাসার ছাপ। এতে স্পষ্ট হয়েছে, অতীতের দ্বন্দ্ব পেরিয়ে তাঁরা আজ নতুন অধ্যায়ে পা রেখেছেন।
আরও পড়ুন:Zubeen Garg: ৭০ কোটির সম্পত্তির মালিক জুবিন গর্গ, গাড়ি-বাইকের প্রতি ছিল অগাধ টান
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর সেপ্টেম্বরেই মা হয়েছিলেন দীপিকা। বর্তমানে তিনি মাতৃত্ব উপভোগ করছেন এবং পেশাগত জীবন থেকেও সাময়িক বিরতি নিয়েছেন। অন্যদিকে, অনুষ্কা শর্মা (Anushka Sharma)যিনি দুই সন্তানের মা এবং বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী তিনিও ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার কাছেও এখন পরিবারই সবচেয়ে অগ্রাধিকার।

বিনোদন দুনিয়ার ধারা বদলেছে। একটা সময় ছিল যখন কোনও অভিনেত্রীর বিয়ে (marriage) বা মা হওয়া মানেই তার কেরিয়ারে বড়সড় প্রভাব পড়ত। অনেকসময় তারা অভিনয় থেকে সরে দাঁড়াতে বাধ্য হতেন। কিন্তু সেই ধারণা এখন অতীত। আধুনিক বলিউড নায়িকারা বিয়ে থেকে মাতৃত্ব সব কিছুই সাড়ম্বরে উদযাপন করেন। বরং তারা দেখিয়ে দিয়েছেন, ক্যারিয়ার এবং পরিবারকে একসঙ্গে সামলানো সম্ভব।

ক্যাটরিনা কাইফের মাতৃত্বের (motherhood journey) ঘোষণার মাধ্যমে ফের একবার স্পষ্ট হলো, নতুন প্রজন্মের নায়িকারা নিজেদের ব্যক্তিগত জীবন ও পেশাকে সমান গুরুত্ব দেন। দীপিকা, অনুষ্কার পর এবার ক্যাটরিনা-ভিকির সংসারে নতুন অতিথির আগমন যা নিঃসন্দেহে ভক্তদের কাছে বিরাট আনন্দের খবর।
