নিউজ পোল ব্যুরো: প্রাক্তন স্ত্রী সমান্থা (Samantha Ruth Prabhu)-র বিয়ের দিনেই হঠাৎ সমাজমাধ্যমে সক্রিয় হয়ে পড়লেন অভিনেতা নাগা চৈতন্য। সাধারণত সোশ্যাল মিডিয়ায় খুব একটা উপস্থিতি নেই তাঁর, কিন্তু ১ ডিসেম্বর সমান্থা ও পরিচালক রাজ নিদিমোরুর কোয়েম্বত্তূর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নাগার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। নেটিজেনদের মতে, এ যেন ‘ইঙ্গিতবাহী’ সময় বাছাই।
গত কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে কঠিন সময় পার করেছেন সমান্থা (Samantha Ruth Prabhu)। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন—আবার প্রেমে পড়তে ভয় হয়, কারণ তাঁর মন যেন বন্ধ দরজার মতো। বহুবার প্রকাশ্যে ভেঙে পড়তেও দেখা গেছে তাঁকে। তবে তিনি সবসময়ই বলেছেন, জীবনে ভালোবাসার মূল্য অপরিসীম। অবশেষে সেই দরজা খুলে রাজ নিদিমোরুকে জীবনে জায়গা দিয়েছেন তিনি। অত্যন্ত ঘরোয়া আয়োজনেই বিবাহ সেরেছেন দু’জনে। এই পরিস্থিতিতেই সমান্থার (Samantha Ruth Prabhu) বিয়ের ছবি সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নাগা চৈতন্য নিজের ইনস্টাগ্রামে লিখলেন, “একজন অভিনেতা যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের সেরাটা দিয়ে কাজ করেন, মানুষ তাঁর কাজের সঙ্গে একাত্ম হয়। তারা সেই শক্তি গ্রহণও করে, আবার ফিরিয়েও দেয়। এর বড় উদাহরণ ‘ধূতা’। এই ছবির দু’বছর পূর্ণ হল।”
নাগা চৈতন্যের এই পোস্টে কোনও ব্যক্তিগত বার্তা নেই ঠিকই, কিন্তু সময়ের মিল খুঁজে অনেকেই প্রশ্ন তুলছেন—এ কি নিছকই ‘ধূতা’র দুই বছর পূর্তি উদ্যাপন, নাকি প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের প্রেক্ষিতেই কোনও ‘গোপন বার্তা’? কেউ লিখেছেন, “নাগা কি প্রতিযোগিতায় নামলেন?” আবার অন্যদের মত, নিজের কাজের প্রতি মনোযোগী থাকার বার্তাই দিয়েছেন তিনি। তবে সমালোচনা, জল্পনা—সবকিছুর বাইরে সমান্থা (Samantha Ruth Prabhu) ও রাজের নতুন জীবনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। আর সমান্থার (Samantha Ruth Prabhu) বিয়ের দিনেই নাগার এমন পোস্ট অবশ্যই আলোচনার ঢেউ তুলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
