নিউজ পোল ব্যুরো : বরাবর নিজের বোল্ড লুক ও স্পষ্ট বক্তব্যর জন্য স্পট লাইটে থাকেন জনপ্রিয় টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বাস্তিকা মুখোপাধ্যায় ( Swastika Mukherjee)। তিনি কি স্টাইল করছেন বা কি বলছেন তা জানতেন মুখিয়ে থাকেন ভক্তরা । ফের একবার তিনি স্পট লাইটে এলেন তাঁর মন্তব্য ও স্টাইলের জন্য।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ( Swastika Mukherjee) বাঁ হাত অনেক ক্ষতর সাক্ষী । পশু এবং কীটপতঙ্গ প্রেমী স্বাস্তিকা ভালোবাসেন গঙ্গাফড়িং । তাই তাঁর হাতের পোড়া দাগ এবার রুপান্তরিত হল গঙ্গাফড়িং ট্যাটুতে। সাহসী অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখলেন ” আমার বাঁ হাতের কবজিতে পোড়া দাগ আছে। চেয়েছিলাম সেটাকে ঢাকতে। বন্ধুদের সবসময় বলি, আমি যেন বাঁ হাতটাকে ক্ষতের কাছেই সমর্পণ করেছি। চেয়েছিলাম বাঁ হাতটিকে হেন খুশি দেখায়। আর তখনই প্রিয় বন্ধু আলাপ করায় পৃথ্বীরাজ (ট্যাটু শিল্পী)-এর সঙ্গে। আমার হাতের পুরনো গঙ্গাফড়িংকে দেখে মনে হচ্ছে সে যেন উড়তে রাজি।”

স্বাস্তিকার ( Swastika Mukherjee) মনের ভাব যেন খানিক প্রকাশ পেয়েছে তার এই ট্যাটুর মাধ্যমে । প্রশংসায় ইতিমধ্যে ভরে উঠেছে কমেন্ট বক্স । এর মধ্যে একজন ভক্ত প্রশ্ন করলেন “খুব লাগে না ?” এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বললেন,” হ্যাঁ খুব লাগে কবজিতে হাড় বেশি তাই , কিন্তু আপনি যদি একবার মা হবার যন্ত্রণা সহ্য করে ফেলেছেন তবে আপনার কাছে এই ব্যথা কিছুই না। “
আরও পড়ুনঃ Ankita Bhattacharyya: ‘যে জন প্রেমের ভাব জানেনা’ পুজোয় আসছে অঙ্কিতা ভট্টাচার্যের সুরেলা উপহার!
নিজের কোনো খুঁত বা প্রশংসা কোন কিছুই সামনে আনতে পিছুপা হন না তিনি আর সেই জন্য ফ্যান দিন দিন বেড়েই চলেছে এই অভিনেত্রীর ( Swastika Mukherjee) । এবার তার গঙ্গাফড়িং টিকেও বেশ ভালবাসা দিয়েছেন দর্শকরা । মাথার পাকা চুল থেকে শুরু করে বলিরেখা…কোনওকিছু নিয়েই ছুঁৎমার্গ নেই তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে আন্টি ডাকলে কোনও অসুবিধে নেই। আন্টি কেন, কেউ যদি আমাকে ঠাকুমাও বলেন, তাতেও আমি খুশি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
