নিউজ পোল ব্যুরো: ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। অ্যাকশন, উপস্থাপনা বা নাটকীয়তা—সবকিছু ছাপিয়ে গেলেন অক্ষয় খন্না (Akshay Khanna)। ছবিতে ‘রেহমান বালোচ’-এর চরিত্রে তাঁর নিষ্ঠুর, আগ্রাসী উপস্থিতি দর্শকদের দারুণ চমকে দিয়েছে। বিশেষ করে একটি গানে তাঁর উপস্থিতি যেন নতুন করে পরিচয় করিয়ে দিল এই মিতভাষী অভিনেতাকে। আর সেই কারণেই ফের আলোচনায় উঠে এসেছে অক্ষয় খন্না (Akshay Khanna)-র পারিশ্রমিক ও মোট সম্পত্তির পরিমাণ।
গানটির দৃশ্যে কালো পোশাক, সানগ্লাস পরে গাড়ি থেকে নেমে নাচতে নাচতে প্রবেশ—একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অক্ষয়। ‘ধুরন্ধর’-এর সহ-অভিনেতা দানিশ পানডে জানিয়েছেন, অক্ষয় কোনও কোরিওগ্রাফার ছাড়াই এই পারফরম্যান্স করেছেন। পরিচালক আদিত্য ধর তাঁকে একটাই নির্দেশ দিয়েছিলেন—“আপনার মতো করে করুন।” ফলস্বরূপ নিজের ছন্দে তৈরি করলেন এমন এক দৃশ্য, যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ১৯৯৭ সালে ‘হিমালয়পুত্র’ দিয়ে শুরু। এরপর ‘বর্ডার’, ‘দিল চাহতা হ্যায়’-এর মতো ছবিতে অক্ষয় খন্না (Akshay Khanna) বারবার প্রশংসিত হলেও তারকাসুলভ প্রচারের আলোয় তেমন আসেননি। বরাবরই শান্ত, ব্যক্তিগত পরিসরে থাকা অভিনেতা তিনি। দীর্ঘ বিরতির পরে ২০২৫ সালে খলনায়ক রূপে জোরালো প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। ‘ছাওয়া’-তেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
এই সুযোগে প্রশ্ন উঠছে—দীর্ঘ অভিনয়জীবনে মোট কত সম্পত্তির মালিক অক্ষয় খন্না (Akshay Khanna)? সূত্র অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬৭ কোটি টাকা। মুম্বইয়ের জুহু, মালাবার হিল, টারডেও-র মতো প্রিমিয়াম এলাকায় তাঁর একাধিক বিলাসবহুল বাসভবন রয়েছে। জমি-সম্পত্তি মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। ‘ধুরন্ধর’-এ ‘রেহমান বালোচ’ চরিত্রে অভিনয় করে অক্ষয় খন্না (Akshay Khanna) পেয়েছেন প্রায় ২.৫ কোটি টাকা পারিশ্রমিক। অনেকেই বলছেন, অভিনয়ের ক্ষমতা, পরিণত চরিত্র বিশ্লেষণ ও পর্দায় উপস্থিতি—সব মিলিয়ে তাঁর এই পুনরুত্থান কেবল প্রথম ধাপ। অক্ষয় খন্না (Akshay Khanna)-র এই নতুন যাত্রা প্রমাণ করে, সঠিক চরিত্র পেলে নিঃশব্দ তারকারাও আবার আলোচনার কেন্দ্রে ফিরে আসতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
