নিউজ পোল ব্যুরো: টলিউডের পরিচিত মুখ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এখন রাজনীতির ব্যস্ত ময়দানে সক্রিয়। অভিনয় থেকে রাজনৈতিক পরিসরে পা রাখার পরে বহু অভিনেত্রী নানা রকম সমালোচনার মুখে পড়েছেন—বিশেষত তাঁদের চেহারার গড়ন নিয়ে। ঠিক যেমন সমালোচনা শুনতে হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-কে। শরীরী পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য যেন থামছেই না। আর সেই প্রসঙ্গে তাঁর পাশে দাঁড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
প্রায় দশ বছরেরও বেশি সময় ক্যামেরা থেকে দূরে লকেট। স্বাভাবিকভাবেই তাঁর আগের ছিপছিপে চেহারার বদল ঘটেছে। একইভাবে রাজনৈতিক ব্যস্ততার কারণে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-র শরীরেও এসেছে স্বাভাবিক পরিবর্তন। কিন্তু সেই পরিবর্তনকে কেন্দ্র করে লাগাতার সমালোচনার শিকার হতে হচ্ছে তাঁকে। এ নিয়েই লকেটের সাফ মন্তব্য—“আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের খাওয়া-দাওয়ার নিয়ম বলে কিছু থাকে না। দুপুরের খাবার বিকেল পাঁচটা নাগাদ খেতে হয় কখনও। তাহলে শরীর কি আর একই থাকবে? কাজে মন দেব, না চেহারা নিয়ে ভাবব?”
লকেট জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক ও পেশাগত অগ্রাধিকার আলাদা। অভিনয় জীবনে থাকলে যে চেহারা ও ফিটনেসে আলাদা নজর দেওয়া হয়, তা স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দায়বদ্ধতার মাঝে অনিয়মিত জীবনযাপন চেহারার উপর প্রভাব ফেলতেই পারে। এজন্য কারও ব্যক্তিগত গড়ন নিয়ে কুরুচিকর মন্তব্য করা একেবারেই অনুচিত। তিনি আরও বলেন, “সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-কে চেহারা নিয়ে আক্রমণ করা খুবই নিন্দনীয়। যখন অভিনয় করব, তখন চেহারার দিকে নজর দেব। কিন্তু এখন যখন দায়িত্ব অন্য—তখন সেই কাজটাই মন দিয়ে করাই স্বাভাবিক।”এর আগেও একই বিষয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) জানিয়েছিলেন, রাজনীতিকদের জীবনযাপনে নিয়ম মানা প্রায় অসম্ভব। ফলে শারীরিক পরিবর্তন হওয়া স্বাভাবিক। সেই বক্তব্যেরই পুনরাবৃত্তি করলেন লকেট চট্টোপাধ্যায়। চেহারা নয়, কাজ ও দায়িত্ব—এই বার্তাই দু’জনের মুখে স্পষ্ট। আর তাই সমালোচনার জবাবে লকেটের সোজাসাপ্টা বার্তা—মানুষকে চেহারা নয়, কাজের নিরিখে বিচার করাই উচিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
